আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনের করোনা সংক্রমণ বৃদ্ধি বিশ্বের জন্য উদ্বেগের: যুক্তরাষ্ট্র

চীনের করোনা সংক্রমণ বৃদ্ধি বিশ্বের জন্য উদ্বেগের: যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

চীনে করোনা সংক্রমিত হওয়া ব্যক্তিদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে চীনের করোনা সংক্রমণ বৃদ্ধি বিশ্বের জন্য উদ্বেগের। এদিকে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন এসব মৃত্যু নিয়ে দেশটিতে কোভিড মহামারীতে মৃতের সংখ্যা ৫২৪২ জনে দাঁড়িয়েছে বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এমন সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের। নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বেইজিং কোভিডের বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলা করতে সমর্থ হবে। কেননা, চীনা অর্থনীতির আকৃতির ফলে দেশটিতে সংক্রমণের সংখ্যা দুনিয়াজুড়ে একটি উদ্বেগের বিষয়। তার ভাষায়, চীনের জিডিপির আকার, অর্থনীতির আকারের বাস্তবতায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের বাকি অংশের জন্য উদ্বেগের। চীনের কোভিড পরিস্থিতি ভালো হওয়া শুধু দেশটির জন্যই নয়, বরং দুনিয়ার বাকি অংশের জন্যও ভালো বলে মন্তব্য করেন নেড প্রাইস।

এদিকে কোভিড-১৯ মহামারীতে ১৯ ডিসেম্বর আরও পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে চীন, আগেরদিন একই রোগে দুইজন মারা যায়। নতুন এসব মৃত্যু নিয়ে দেশটিতে কোভিড মহামারীতে মৃতের সংখ্যা ৫২৪২ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়। কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল।সোমবার রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ দুই জনের মৃত্যুর খবর দেওয়ার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। এছাড়া সোমবার দেশটিতে কোভিড-১৯ এর উপসর্গসহ ২৭২২ জন রোগী শনাক্ত হয়। আগের দিন রোববার ১৯৯৫ জন রোগী শনাক্ত হয়। শনাক্তদের মধ্য থেকে বিদেশ ফেরত নাগরিকদের বাদ দিলে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৬৫ জন। আগেরদিন সংখ্যাটি ১৯১৮ ছিল। নতুন এসব রোগী নিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চীনের মূলভূখণ্ডে শনাক্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জনে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত