আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয় মাস বয়সী শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছে।ক্যালিফোর্নিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ওই বাড়িতে ঢুকে বেশ কয়েকটি গুলি চালায়। তাঁরা গ্যাং ও মাদক সহিংসতার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার তুলার শহরের কাউন্টি শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী মা ও তার ছয় মাস বয়সী শিশু রয়েছে। দুজনের মাথাতেই গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনে একজন প্রতিবেশী পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাত মিনিটের মাথায় পুলিশ এসে দেখে বাড়ির বাইরে ও ভেতরে মরদেহ পড়ে আছে।

বাড়ির ভেতরে লুকিয়ে থাকা দুজন হামলা থেকে প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে বলে জানায় পুলিশ। এই হামলার সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন শেরিফ মাইক বউড্রোক্স। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না যে এটি কোনো অপরিকল্পিত হামলা। বরং পরিকল্পিতভাবেই পরিবারটির ওপর হামলা করা হয়েছে। এর সঙ্গে মাদক কারবারিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ এক সপ্তাহ আগে এই ভবনে মাদক তল্লাশির অভিযান পরিচালনা করেছিল পুলিশ।

ক্যালিফোর্নিয়ার তুলার শহরটি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত। শহরটিতে অন্তত ৭০ হাজার মানুষ বাস করে। এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত