আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের বাসভবন থেকে আরও ৬ গোপনীয় নথি উদ্ধার

বাইডেনের বাসভবন থেকে আরও ৬ গোপনীয় নথি উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়ারের বাসভবনে প্রায় ১৩ ঘণ্টা তল্লাশী চালিয়ে আরও ছয়টি অতি গোপনীয় নথি উদ্ধার করেছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস। প্রেসিডেন্ট জো বাইডেনের এক আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) এই নথিগুলো উদ্ধার করা হয়। জো বাইডেনের উইলমিংটন এর বাড়ি থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়েছে। সিনেটর থাকাকালীন ও বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন সময়কার নথি এগুলো।

আইনজীবী বব বাউয়ের জানান, কিছু হাতে লেখা ব্যক্তিগত নথি ও অন্যান্য ম্যাটেরিয়ালসও জব্দ করে নিয়েছে ডিওজে।

বিচার বিভাগের তল্লাশী চলাকালীন সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন বা তাঁর স্ত্রী- কেউই উপস্থিত ছিলেন না।

আইনজীবী বব শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন বিচার বিভাগকে তাঁর পুরো বাড়ি তল্লাশী করতে অনুমতি দেওয়ার পর এই অভিযান চালানো হয়।

এদিকে এই মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির পেন বাইডেন সেন্টার থেকে গত ২ নভেম্বর বেশকিছু গোপনীয় নথির ব্যাচ উদ্ধার করা হয়।

এছাড়া এর আগে গত বছরের ২০ ডিসেম্বর জো বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারেজ থেকে দ্বিতীয় ব্যাচ নথি উদ্ধার করা হয়। আরও কিছু নথি বাড়ির স্টোরেজ রুম থেকে উদ্ধার করা হয়।

নথিগুলো উদ্ধারের পর এগুলো দ্রুততার সাথে ন্যাশনাল আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে বাইডেন কেনো নথিগুলো নিজের জিম্মায় রেখেছিলেন সেটি এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট অনুসারে, হোয়াইট হাউজের সকল নথিপত্র ক্ষমতা শেষে ন্যাশনাল আর্কাইভসে জমা রাখতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত