আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার ক্যারোলিনা উপকূলে একটি সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জানান, বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট ওপরে উড়ছিল। আনুমানিক এটি প্রায় তিনটি স্কুল বাসের সমান। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, আটলান্টিক মহাসাগরে মার্কিন আঞ্চলিক জলসীমায় বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালানো হয়।টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি পানির দিকে নেমে আসে। এ সময় মার্কিন সামরিক জেটগুলোকে আশপাশে উড়তে দেখা যায়। পুনরুদ্ধার অভিযানের জন্য জাহাজগুলোকে ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বেলুনটি সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা সম্ভব ধ্বংসাবশেষ উদ্ধার করার লক্ষ্য ছিল।

শনিবার সকালে বেলুনটি ক্যারোলিনাসে দেখা যায়। একে ভূপাতিত করতে চালানো অভিযানের জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারোলিনার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার মধ্যে চার্লসটন ও মার্টল বিচ, দক্ষিণ ক্যারোলিনা ও উইলমিংটন, উত্তর ক্যারোলিনার বিমানবন্দর রয়েছে। এছাড়া উপকূলরক্ষী বাহিনী নাবিকদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ওড়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে বেলুনে গুলি চালানোর জন্য তিনি অভ্যন্তরীণভাবে তীব্র চাপের সম্মুখীন হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছে। বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গেছে। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। বেলুনটির গতিবিধি ও কার্যক্রম যাচাই করতে যুদ্ধবিমান পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে দেশটি। এ প্রেক্ষাপটে নির্ধারিত চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত