আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাগরে চীনা ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

সাগরে চীনা ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা সন্দেহজনক চীনা নজরদারি বেলুনটির ধ্বংসাবশেষ খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল রোববার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

বেলুনটি কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশসীমায় উড়ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, বেলুনটি তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল। বেলুনটিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, গত শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করেছে তারা। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়েছে।

উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড ও ইউএস নর্দান কমান্ড জেনারেল গ্লেন ভ্যানহার্ক বলেন, মার্কিন নৌবাহিনী বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ অভিযানে নিরাপত্তার দায়িত্বে আছে কোস্টগার্ড।

বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার হলে চীনের গুপ্তচরবৃত্তির সম্ভাব্য ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র একটা স্বচ্ছ ধারণা পাবে। তবে মার্কিন কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার ওপর এ বেলুনের প্রভাব খুব একটা নেই বলে ধারণা করছেন।

উত্তর আমেরিকার আকাশসীমায় শনাক্ত হওয়া সন্দেহজনক চীনা ‘নজরদারি বেলুন’ ধ্বংস করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ ঘটনায় মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।

‘বেলুন-কাণ্ডে’ ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনার জেরে চীন সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত শুক্রবার চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে তিনি বলেছেন, চীনা বেলুনের অনুপ্রবেশ একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এ নিয়ে অবশ্য দুঃখ প্রকাশ করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্রে চলে গেছে। দেশটির আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত।

এদিকে গতকাল রিপাবলিকান আইনপ্রণেতারা বেলুন প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, বেলুনটি গুলি করে ধ্বংস করতে দেরি করা চীনের প্রতি দুর্বলতা দেখানো এবং প্রাথমিকভাবে মার্কিন আকাশসীমা লঙ্ঘনকে অপ্রকাশিত রাখার চেষ্টা।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রিপাবলিকান টম কটন বলেছেন, ‘আমার মনে হয়, চীনা কমিউনিস্টদের প্রতি উসকানিমূলক বা সংঘাতমূলক হবে এমন কোনো পদক্ষেপ নিতে প্রেসিডেন্টের অনিচ্ছা আছে।’

ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করা প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ অভিযানকে ‘ইচ্ছাকৃত কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছিলেন। তিনি শনিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন করেছে চীন। আর এর জবাবেই অভিযানটি চালানো হয়েছে।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‍্যাটক্লিফ বেলুন নিয়ে লয়েড অস্টিনের মূল্যায়নকে অস্বীকার করেছেন। অস্টিনের মূল্যায়ন ছিল একই ধরনের বেলুন আগের প্রেসিডেন্টের সময় যুক্তরাষ্ট্রে দেখা গেছে।

এ বক্তব্য অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চীন “ট্রাম্প”-এর প্রতি খুব বেশি সম্মান করে তা করেছিল এবং আর এটা কখনোই করেনি।’

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ১৫ ফেব্রুয়ারি বেলুন ও চীনা নজরদারি সম্পর্কে সিনেটরদের বিস্তারিত জানাবে পেন্টাগন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত