আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে: চীনকে বাইডেন

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে: চীনকে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে বেইজিং যদি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে তাহলে নিজেদের রক্ষার জন্য তার জবাব দেওয়া হবে। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন তার ভাষণের বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে চায়না গোয়েন্দা বেলুন এবং তা নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে তার প্রশাসনের কঠোর সমালোচনার জবাব দেন।

যুক্তরাষ্টসহ সারাবিশ্বের স্বার্থেই চীনের সঙ্গে তার সরকার কাজ করতে চায় উল্লেখ করে বাইডেন বলেন, আমি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অ্যামেরিকার স্বার্থ ও পুরো বিশ্বের সুবিধার জন্যই আমি এগিয়ে যেতে চাই। কিন্তু চীন যদি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করবো। যা যা করার দরকার করবো- এতে কোনো সন্দেহ নাই। এ বিষয়টি আমি গত সপ্তাহেও পরিষ্কার করেছি।

গত জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে এটিই জো বাইডেনের প্রথম ভাষণ। প্রেসিডেন্ট তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে অবিচ্ছিন্ন এবং দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করে তোলার ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

চীন প্রসঙ্গ ছাড়াও বাইডেন দেশের অভ্যন্তরীণ নানা ইস্যু যেমন- বন্দুক সহিংসতা, পুলিশ সংস্কার, হেলথকেয়ার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকি নিয়েও কথা বলেন।

সবশেষে দেশবাসীকে শোনার আশার বাণী। বাইডেন বলেন, আমাদের অবশ্যই একে-অপরকে হিংসার দৃষ্টিতে দেখা যাবে না। আমরা অ্যামেরিকান। একে-অপরের সহকর্মী। আমরা সবাই এক। অ্যামেরিকা একটি জাতি যারা সারা বিশ্বে আইডিয়া তৈরি করে। সারা বিশ্বের বাতিঘর, নতুন যুগ ও সম্ভাবনার। সুতরাই আমি স্টেট অব দ্য ইউনিয়নে এসেছি আমার রিপোর্ট উপস্থাপন করতে যা আমার সাংবিধানিক দায়িত্ব।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত