আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার কানাডার আকাশসীমায় অজ্ঞাত বস্ত, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

এবার কানাডার আকাশসীমায় অজ্ঞাত বস্ত, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

এবার কানাডার আকাশে অজ্ঞাত সিলিন্ডার আকৃতির একটি বস্তু শনাক্ত করে সেটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-২২ দিয়ে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার (১১ জানুয়ারি) কানাডার উত্তরের ইউকন অঞ্চলের ওপর থেকে উড়ে যাওয়া বস্তুটি গুলি করে নামানোর কথা প্রথম জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ধ্বংসাবশেষ কানাডার সেনারাই উদ্ধার করবে এবং সেগুলো বিশ্লেষণ করে দেখবে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ অজ্ঞাত বস্তুটি কী হতে পারে, সে সম্বন্ধে কোনো জল্পনা-কল্পনা করতে অস্বীকৃতি জানান।

বস্তুটি সিলিন্ডার আকৃতির, সপ্তাহখানেক আগে সাউথ ক্যারোলাইনার উপর থেকে গুলি করে নামানো বেলুনের চেয়ে এটি ছোট, বলেন তিনি।

অনিতা জানান, অজ্ঞাত বস্তুটি ৪০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ছিল, পূর্বাঞ্চলীয় মান সময় ৩টা ৪১ মিনিটে যখন এটিকে গুলি করা হয়, তখন সেটি বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি সৃষ্টি করেছিল।

'কানাডার ভূখণ্ডে এই বস্তুর প্রভাব নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না' সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।

পেন্টাগন বলেছে, শুক্রবার সন্ধ্যায় নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) আলাস্কার ওপর বস্তটি শনাক্ত করে।

'আমাদের কাছে এখন পর্যন্ত বস্তুটির সক্ষমতা, উদ্দেশ্য বা উৎস সম্পর্কে নতুন কোনো তথ্য নেই'- শনিবার বলেছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড।

ঠাণ্ডা বাতাস, তুষারপাতের মতো আর্কটিকের জটিল আবহাওয়া এবং কম দিনের আলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটাতে পারে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-২২ জঙ্গি বিমান সাউথ ক্যারোলাইনার উপকূলে একটি চীনা বেলুনকে গুলি করে নামিয়েছিল।

ওই বেলুনটি সপ্তাহখানেক ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার ওপর দিয়ে উড়েছিল। যুক্তরাষ্ট্র একে চীনা নজরদারি বেলুন বললেও বেইজিংয়ের দাবি, তাদের বেলুনটি বেসামরিক গবেষণায় নিয়োজিত ছিল।

২০০ ফুট লম্বা বেলুনটি গুলি করে নামানোর পর থেকে তার ধ্বংসাবশেষ ও সেটি যেসব ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছিল, তা উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

বেলুনটির উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে হয় উদ্ধার, নয়তো শনাক্ত করা হয়েছে, বলেছে পেন্টাগন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত