আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিশিগান ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুক হামলা: মৃত ৩, আহত ৫

মিশিগান ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুক হামলা: মৃত ৩, আহত ৫

ছবি: এলএবাংলাটাইমস

মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সোমবার (১৩ জানুয়ারি) বন্দুক হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে টুইটারে জানান পুলিশ।

পুলিশ জানিয়েছে, পাঁচজন আহতদের শারীরিক অবস্থাই সঙ্কটাপন্ন।

পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারী খুব সম্ভবত একজনই। তাকে সর্বশেষ পায়ে হেঁটে ইস্ট ল্যানসিং এর ইউনিয়ন ভবন থেকে বের হতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। হামলাকারী খুব সম্ভবত একজন কৃষ্ণাঙ্গ, তার উচ্চতা খুব বেশি নয় এবং তার মুখে একটি মাস্ক ছিল।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য একত্রে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে বার্কে হলের কাছে একটি গুলি ছোঁড়া হয়। এরপর ক্যাম্পাসের ফিটনেস সেন্টার আইএম ইস্ট এর দিকে আরও একাধিক গুলি ছোঁড়া হয় এবং এতে একাধিক ব্যক্তি আহত হয়।

পুলিশ জানিয়েছে, জাস্টিস ডিপার্টমেন্ট ইন্টিলিজেন্স ফিউশন সেন্টার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন যে ক্যাম্পাসে গুলি ছোঁড়া হয়েছে এবং হামলাকারীর হাতে বন্দুক রয়েছে।

রাত ১০টা ৯ মিনিটে পুলিশ জানায় আহতদের স্থানীয় স্প্যারো হসপিটালে ভর্তি করানো হয়েছে। ব্রোডি হল, ফিলিপস হল, ম্যাসন হল, অ্যাবট হল, লন্ডল হল, দ্য এমএসিউ ইউনিয়ন এবং বার্কে হল তল্লাশী করা হয়েছে এবং বর্তমানে কোনো শঙ্কা নেই।

এমএসইউ পুলিশ জানায়, হামলাকারী পলাতক এবং তার সাথে কোনো গাড়ি নেই। ক্যাম্পাসের বাইরের এবং ভিতরের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ হামলাকারীকে খুঁজছে।

আগামী ৪৮ ঘণ্টার জন্য ক্লাস, অ্যাথেলেটিক্সসহ ক্যাম্পাসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এক টুইটারে পুলিশ জানায় যে আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত