আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড কাভার করতে গিয়ে টিভি সাংবাদিক নিহত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড কাভার করতে গিয়ে টিভি সাংবাদিক নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টিতে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে টিভি সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে ৯ বছরের এক মেয়েশিশুও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। খবর: নিউইয়র্ক পোস্ট, বিবিসি’র।

মেয়েটির মা এবং অপর একজন সাংবাদিকও এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সন্দেহভাজন ১৯ বছর বয়সি কেইথ মোজেস এদেরকে গুলি করেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে তিনি ২০ বছরের এক নারীকে হত্যা করেন।

স্থানীয় সময় বুধবার সকালে ওই নারীর হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনা কাভার করতে ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিক যাচ্ছিলেন, ওই নারীর সন্দেহভাজন হত্যাকারী ফেরার পথে ঘটনাস্থলের নিকটেই দুই সাংবাদিক ও মেয়েশিশু এবং তার মাকে গুলি করে বলে জানায় পুলিশ। তবে তাদেরকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল নাকি হঠাৎ গুলি করা হয় তা পরিষ্কার নয়।

সন্দেহভাজন বন্দুকধারী কেইথ মোজেসকে আটক করেছে পুলিশ। সাংবাদিক নিহতের পরও ঘটনাস্থলের সরাসরি সংবাদ প্রচার চালিয়ে যায় স্পেক্ট্রাম ১৩ টেলিভিশন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ-পিয়েরে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। টুইটে তিনি বলেন, ‘ফ্লোরিডায় নিহত সাংবাদিকের পরিবার, নিউজ টিম ও আহতের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’

২০২২ সালে বিশ্বজুড়ে ৪০ জন সাংবাদিক নিহত হন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে একজন ছিলেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এ তথ্য জানায়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত