আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রবিদ্বেষী দেশগুলোকে সহায়তা বন্ধ হবে: নিকি হ্যালি

নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রবিদ্বেষী দেশগুলোকে সহায়তা বন্ধ হবে: নিকি হ্যালি

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রবিদ্বেষী দেশগুলোর জন্য বিদেশি সহায়তা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি।

এসব দেশকে এক পয়সাও সহায়তা দেবেন না জানিয়ে নিউইয়র্ক পোস্টে লেখা এক মন্তব্য প্রতিবেদনে হ্যালি লিখেন, গত বছর যুক্তরাষ্ট্র বিদেশি সহায়তা বাবদ ৪ হাজার ৬০০ কোটি ডলার খরচ করেছে, যা অন্য সব দেশের তুলনায় বেশি।

তিনি বলেন, ‘বেশির ভাগ অর্থ যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর কাছে যাচ্ছে জানতে পারলে দেশের করদাতারা আঁতকে উঠবে।’

প্রেসিডেন্ট নির্বাচিত হলে সহায়তা বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করে হ্যালি বলেন, ‘যুক্তরাষ্ট্রবিদ্বেষী দেশগুলোকে সহায়তা বাবদ আমি এক পয়সাও দেব না। বলিষ্ঠ যুক্তরাষ্ট্র খারাপ লোকদের সহায়তা দেয় না। গৌরবান্বিত যুক্তরাষ্ট্র তাদের জনগণের কষ্টে উপার্জিত অর্থ নষ্ট হতে দেয় না। সেই নেতারাই আমাদের আস্থা অর্জন করতে পারে, যারা শত্রুর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায় এবং বন্ধুদের পাশে থাকে।’

হ্যালি বলেছেন, শুধু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই নন, ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই দলের প্রেসিডেন্টরাই দশকের পর দশক ধরে শত্রুদেশগুলোকে সহায়তা দিয়ে আসছেন।

মন্তব্য প্রতিবেদনে তিনি লিখেছেন, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ইরানকে ২০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের পতন চাওয়া গোষ্ঠীগুলোর সঙ্গে ক্রমাগত ইরান সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে।

বাইডেন প্রশাসন নতুন করে পাকিস্তানে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে। অথচ দেশটিতে কমপক্ষে ১২টি সন্ত্রাসী সংগঠনের আস্তানা আছে। তা ছাড়া দেশটির সরকার চীনের প্রতি অত্যন্ত অনুগত।

হ্যালি আরও বলেন, যুক্তরাষ্ট্র জিম্বাবুয়েকে লাখো ডলার সহায়তা দিয়েছে। অথচ জাতিসংঘের ভোটাভুটিতে বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর একটি এটি।

এ রিপাবলিকান নেতার দাবি যুক্তরাষ্ট্রে শক্তি, জাতীয় গৌরব পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনের জন্য তিনি প্রেসিডেন্ট পদে লড়ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত