আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ঘরে বসে এক কিটেই করা যাবে কোভিড আর ফ্লু এর টেস্ট

ঘরে বসে এক কিটেই করা যাবে কোভিড আর ফ্লু এর টেস্ট

ছবি: এলএবাংলাটাইমস

এখন সর্দি কাশি জ্বর হলেই করোনা হয়েছে কী না, তা জানতে ডাক্তারের কাছে ছুটতে হবে না। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) একটি অ্যাট-হোম টেস্ট কিটের অনুমোদন দিয়েছেন, যার মাধ্যমে পরীক্ষা করে কেউ ঘরে বসেই জেনে নিতে পারবে তার করোনা হয়েছে না কি সাধারণ ফ্লু হয়েছে।

ক্যালিফোর্নিয়া বায়োট্যাক কোম্পানি লুসিরা হেলথ এই সিঙ্গেল সেলফ কালেক্টেড নাসাল সোয়াব তৈরি করেছে, যেটির মাধ্যমে পরীক্ষা করলে আধা ঘণ্টার মধ্যেই ফলাফল জানা যাবে।

কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই এই টেস্ট কিট ক্র‍য় করা যাবে। সেলফ কালেকশনের জন্য ১৪ থেকে এর উর্ধ্বে যে কোনো বয়েসী বাসিন্দার জন্য এটি অনুমোদন করা হয়েছে। দুই বছর বা এর বেশি বয়সীদের জন্য পূর্ণবয়স্ক কেউ স্যাম্পল কালেকশন করে দিতে পারবে।

এই টেস্ট কিট ইনফ্লুয়েঞ্জা A এর নেগেটিভ ফলাফল ৯৯ শতাংশ পর্যন্ত সঠিকভাবে প্রদান করা সম্ভাব হবে এবং পজেটিভ ফলা ৯০ শতাংশ পর্যন্ত সঠিকভাবে প্রদান করবে। করোনার নেগেটিভ ফল শনাক্তে এটি শতভাগ সক্ষম এবং পজেটিভ ফল শনাক্তে ৮৮ শতাংশ সক্ষম।

ইনফ্লুয়েঞ্জা B এর ক্ষেত্রে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি খুব ভালো করে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে না পারলেও এই টাইপ ভাইরাস সার্কুলেশন বেড়ে গেলে এর ফলাফল নিয়ে আরও বেশি নিশ্চিত হওয়া যাবে। তবে ল্যাবে ইনফ্লুয়েঞ্জা B এর ক্ষেত্রে নেগেটিভ ফল শনাক্ত করতে শতভাগ সক্ষম হয়েছে এই কিট।

এফডিএ জানিয়েছে, কিছু ক্ষেত্রে পজেটিভ না নেগেটিভ ফল ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাদের পজেটিভ এসেছে তাদের অবশ্যই করোনা সতর্কতা পালন করতে হবে এবং যদি নেগেটিভ আসে তবে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে।

গবেষণায় দেখা গেছে ল্যাব টেস্টের থেকে হোম টেস্টের ফল কম সঠিক হয় কারণ অনেকসময় ঘরে বসে ব্যবহারকারীরা পর্যাপ্ত নমুনা সংগ্রহ করতে পারে না।

যাদের করোনা বা ফ্লু এর লক্ষণ শরীরে দেখা দিয়েছে কিন্তু পরীক্ষার ফলে নেগেটিভ এসেছে, তাদের রেসপিরেটরি ইনফেকশন থাকতে পারে ও অন্য চিকিৎসা নিতে হতে পারে।

ঘরে বসেই একই সাথে করোনা আর ফ্লু এর টেস্ট করানোর উপকারিতা হলো যতো তাড়াতাড়ি ওষুধ খাওয়া যাবে এই রোগগুলি ততো সুস্থ হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত