আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তাইওয়ানের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের কাছে ৬১ কোটি ৯০ লাখ ডলার মূল্যের এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করে তুলতে পারে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, সমরাস্ত্র বিক্রির এ প্যাকেজের মধ্যে রয়েছে ১০০টি এজিএম-৮৮বি হাইস্পিড অ্যান্টিরেডিয়েশন মিসাইল (এইচএআরএম), ২০০টি এআইএম-১২০ সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), প্রশিক্ষণের জন্য লঞ্চার ও নকল মিসাইল। পেন্টাগন বলেছে, এ সমরাস্ত্র তাইওয়ানের আকাশসীমার প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইপের একযোগে কাজ করার সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলবে।

নতুন বছরে তাইপের কাছে ওয়াশিংটনের প্রথম অস্ত্র বিক্রির এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে তাইওয়ান। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে এখন পর্যন্ত তাইওয়ানের কাছে নয়বার অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। গতকালই তাইপে অভিযোগ করে, গত মঙ্গলবার থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাইওয়ানের আকাশে চীনের ১৯টি জে-১০ যুদ্ধবিমান দেখা গেছে। এর মধ্য দিয়ে চীন আকাশসীমা লঙ্ঘন করেছে। এ কাজ চীন প্রায়ই করে বলে তাইপের অভিযোগ।

তবে চীন বলছে, তারা কোনো আকাশসীমা লঙ্ঘন করেনি। তারা যা করেছে, তা ন্যায়সংগত। কারণ, তাইওয়ান তাদের ভৌগোলিক অখণ্ডতার অংশ। তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। গত মাসে যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা ‘নজরদারি’ বেলুন শনাক্ত হয়। পরে বেলুনটিকে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত