আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় মস্তিষ্কখেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত ১

ফ্লোরিডায় মস্তিষ্কখেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত ১

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডায় মস্তিষ্কখেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

সাউথওয়েস্ট ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন। মস্তিষ্কখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়।

ইউএস সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সিডিসি) বলছে, সংক্রমণ সব সময়ই প্রাণঘাতি হয়ে থাকে।

গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ বলেছিল, একজন রোগী বিরল এই অ্যামিবার সংক্রমণ নিয়ে এসেছেন। সম্ভবত তাঁর কলের পানি দিয়ে সাইনাস ধুয়ে ফেলার অভ্যাস আছে। এ থেকেই তিনি সংক্রমিত হয়েছিলেন।

আর বৃহস্পতিবার (২ মার্চ) মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করে জানিয়েছেন, ওই রোগী মারা গেছেন। তিনি বলেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে, তা তদন্তে সরকারি একাধিক সংস্থার কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।

এ ধরনের অ্যামিবা সাধারণত সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে বাস করে। এটি মানুষের নাক দিয়ে ঢুকে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে এটি সাধারণত মুখ দিয়ে ঢুকলে নিরাপদ।

কারণ, পাকস্থলির অ্যাসিড এককোষী অণুজীবকে মেরে ফেলে। যারা সংক্রমিত হয়, তারা প্রাইমারি অ্যামেবিক মেনিনগোয়েনকেফালাইটিস নামে একটি রোগে আক্রান্ত হয়। এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে—মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, শক্ত ঘাড়, ভারসাম্য হারিয়ে ফেলা, খিঁচুনি অথবা হ্যালুসিনেশন।

সিডিসি বলছে, প্রতিবছর প্রায় তিনজন আমেরিকান এই রোগে সংক্রমিত হয়। প্রায়ই তাদের মারাত্মক পরিণতি হয়। ১৯৬২ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এই রোগে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র ৪ জন বেঁচে ছিলেন। সাধারণত শীতকালে এই সংক্রমণ ঘটে না।

কর্মকর্তারা সতর্ক করে বলেন, এ ধরনের সংক্রমণ এড়াতে কলের অপরিশোধিত পানি দিয়ে নাক পরিষ্কার করা উচিত নয়।

জীবাণুমুক্ত পানি দিয়ে তা ধোয়া যাবে। তবে কলের পানি অন্তত এক মিনিট সেদ্ধ করে তা ব্যবহারের আগে ঠান্ডা করে নিলে সমস্যা নেই। এ ছাড়া সুইমিংপুলে নেমে বা গোসল করার সময় নাকে পানি না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত