আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুনে পুড়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার কো-অর্ডিনেটর ক্রিসথোপার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন, এমন খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়। বাড়িটির ভেতরে যাওয়ার জন্য অনেকবার প্রচেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা যায়নি। পরে মরদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। নিহতদের তিনজনকে বাড়ির দ্বিতীয় তলায় ও দুইজনকে প্রথম তলায় পাওয়া যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত