আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ম্যাক্সিকো থেকে অপহরণ ৪ মার্কিন নাগরিক

ম্যাক্সিকো থেকে অপহরণ ৪ মার্কিন নাগরিক

ছবি: এলএবাংলাটাইমস

উত্তর-পূর্ব মেক্সিকোতে ঢোকার পর অস্ত্রধারীরা গুলি ছুঁড়ে চার মার্কিন নাগরিককে তুলে নিয়ে গেছে। রোববার (৬ মার্চ) মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এ তথ্য জানায়।
মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এফবিআই বলেছে, শুক্রবার এই মার্কিন নাগরিকেরা মেক্সিকোর তামাউলিপাস অঙ্গরাজ্যের মাতামোরোসে আসেন। তাঁরা সাদা রঙের মিনিভ্যানে ছিলেন। সেটিতে নর্থ ক্যারোলাইনার লাইসেন্স প্লেট ছিল।

এফবিআই বলেছে, মেক্সিকোতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মিনিভ্যানের যাত্রীদের ওপর গুলি ছোড়ে। এরপর সেখান থেকে চারজনকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরের সীমান্তের ওপারে মাতামোরোস শহরটি। এখানে মাদক পাচার এবং অন্যান্য সংঘঠিত অপরাধের জের ধরে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।
এফবিআই এই অপরাধীদের শনাক্ত করে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অপহরণের এ ঘটনায় মার্কিন নাগরিকদের তামাউলিপাস ভ্রমণ না করতে ‘লেভেল-৪: ভ্রমণ করবেন না’ পরামর্শ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অপরাধীরা গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীদের টার্গেট করে। প্রায়ই তারা যাত্রীদের তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত