আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। শুক্রবার স্থানীয় সময় সকালে এমনটি ঘটে। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি। ব্যাংকটি দেউলিয়া হওয়ার পরপরই সেটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। খবর এনডিটিভির।

ব্যাংকটিকে কর্তৃপক্ষ দেউলিয়া ঘোষণার পরপরই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রেজর-এর প্রধান নির্বাহী মিন-লিয়াং থান এক টুইটে বলেন, টুইটারের উচিত সিলিকিন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়া এবং সেটিকে ডিজিটাল ব্যাংকে পরিণত করা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জবাবে পালটা টুইট করে ব্যাংক কেনার বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন ইলন মাস্ক। তিনি টুইটে লিখেন, আমিও বিষয়টি নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, গত বুধবার ব্যাংকটির চাকা বন্ধের উপক্রম হয়। এসভিবি ঘোষণা দেয়, লোকসানের কারণে বড় সংখ্যক শেয়ার বিক্রি করা হয়েছে। এমনকি বলা হয়, ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে আরও ২২৫ কোটি ডলারের শেয়ার বিক্রি করা হতে পারে। এরপরই ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলোর মাঝে তোড়জোড় দেখা দেয়। তারা দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করে। এরপর শুক্রবার সকালে এসভিবি তাদের শেয়ার বন্ধ করে দেয়।

বেটার মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম কেলেহার বলেন, এসভিবির অবস্থার এত দ্রুত অবনতি হয়েছিল যে এটি আর পাঁচ ঘণ্টাও টিকে থাকার অবস্থায় ছিল না। কারণ আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছিলেন। ফলে ব্যাংকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত