আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন ঘাঁটিতে হামলার জবাব দিল যুক্তরাষ্ট্র, ১৪ জনের মৃত্যু

মার্কিন ঘাঁটিতে হামলার জবাব দিল যুক্তরাষ্ট্র, ১৪ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

জোট বাহিনীর একটি ঘাঁটির কাছে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী ড্রোন হামলার পর সিরিয়ার উত্তরাঞ্চলে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ইরান সমর্থিত গোষ্ঠীর অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে জোট বাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়। এর কয়েক ঘণ্টা পরেই প্রতিশোধমূলক এই হামলাটি চালায় যুক্তরাষ্ট্র।

একমুখি ওই ড্রোন হামলায় একজন মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও অপর একজন আহত এবং আরও পাঁচ মার্কিন সেনা আহত হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলাগুলো চালানো হয়েছে।

এক বিবৃতিতে অস্টিন বলেন, 'আইআরজিসির সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলো সিরিয়ায় জোট বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি ধারাবাহিক হামলা চালিয়েছে। ওইসব হামলা ও আজকের হামলার প্রতিক্রিয়ায় বিমান হামলাগুলো চালানো হয়েছে। কোনো গোষ্ঠী আমাদের সেনাদের ওপর হামলা চালিয়ে শাস্তি থেকে রেহাই পাবে না'।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তত্ত্বাবধানকারী সেনাবাহিনীর জেনারেল এরিক কুরিলার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের ওপর প্রায় ৭৮ বার হামলা চালিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত