আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কাজ না করেই ২ কোটি টাকা আয় সাবেক মেটা কর্মীর

কাজ না করেই ২ কোটি টাকা আয় সাবেক মেটা কর্মীর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাবেক এক কর্মী বলেছেন, তিনি মেটায় ১ বছর কোনো কাজ না করেই ১ লাখ ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা) উপার্জন করেছিলেন।

২০২১ সালে মাডেলিন মাচাডো মেটায় নিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। ওই কোম্পানিতে প্রথম ছয় মাস তাঁর কেমন কেটেছে, তা একটি টিকটক ভিডিওতে বর্ণনা করেছেন তিনি। ওই ভিডিওতে মাচাডো বলেছেন, কীভাবে তাঁর নিয়োগ প্রতিষ্ঠান নতুন কর্মীকে নিয়োগ দিচ্ছিল না। ‘মেটায় কিছু না করেই ১ লাখ ৯০ হাজার ডলার পাওয়া’ এমন শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে মাচাডো বলেছেন, ‘প্রথম ছয় মাস এমনকি প্রথম বছর পর্যন্ত আমাদের কাছ থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রত্যাশা করা হয়নি। সত্যিকার অর্থে বিষয়টি জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল। যথাযথভাবে বলতে গেলে আমি ভেবেছিলাম এক বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। তবে আমি তা করিনি।’

মাচাডো আরও বলেছেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে তাঁর দিন কেটে যেত। মেটার কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের পদ্ধতি সব থেকে সেরা বলেও উল্লেখ করেন তিনি। তবে সাবেক এ কর্মী মেটায় অনুষ্ঠিত কিছু বৈঠকের সমালোচনা করেছেন।

মাচাডো বলেন, ‘আরও আশ্চর্যজনক বিষয় হলো, ওই সময়ে সবচেয়ে বেশি বৈঠক করতে হয়েছে।দলগতভাবে অনেক বৈঠক হয়েছে। কেন আমরা বৈঠক করছি? কাউকে নিয়োগ দিচ্ছি না। অন্য প্রতিষ্ঠানও কাউকে নিয়োগ দিচ্ছে না সে কথা শুনতেই বৈঠক করতে হতো। তা ছাড়া আমি এমন একটা দলে ছিলাম যেখানে সবাই নতুন কর্মী ছিলেন। সুতরাং আমরা কেউই কাউকে নিয়োগ দিতে পারিনি।’

কয়েক দিন আগে লিংকডইনেও একই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন মাচাডো। তিনি বলেন, ‘মেটায় থাকাকালে প্রথম ছয় মাস আমি কাউকে নিয়োগ দেওয়ার আশা করিনি। প্রথম ছয় মাস পড়াশোনা ছাড়া আমি আর কিছুই করিনি।’ অর্থনৈতিক সংকটের কথা বলে সম্প্রতি দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। তারা বলেছে, এ দফায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। সম্প্রতি পাঁচ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, তাও আপাতত বাতিল করে দেওয়া হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত