আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেনেসিতে স্কুলে সাবেক শিক্ষার্থীর গুলি: ৩ শিশুসহ মৃত ৬

টেনেসিতে স্কুলে সাবেক শিক্ষার্থীর গুলি: ৩ শিশুসহ মৃত ৬

নিজস্ব প্রতিবেদক

টেনেসির একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও তিন কর্মীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী একজন তরুণী ও এই স্কুলের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন।

সোমবার (২৭ মার্চ) সকালে নাশভিল শহরের কভেনান্ট স্কুলে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশুর বয়স ৯ বছর বা এর কম। তাদের নাম ইভিলিন ডিয়েকহাউস, হালিয়ে স্কুজস এবং উইলিয়াম কিনে। আর মৃত তিন স্টাফের নাম সিন্থিয়া পিক (৬১), ক্যাথেরিন কোনসে (৬০) এবং মাইক হিল (৬১)।

এই স্কুলটিতে প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশুনা করে থাকে। তিন বছর বা এর বেশি বয়েসীদের পড়ানো হয় এই স্কুলটিতে।

নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সকাল সোয়া ১০টার দিকে স্কুলে গোলাগুলির বিষয়টি ফোন করে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পান পুলিশের সদস্যরা। বন্দুকধারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

স্থানীয় মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালের মুখপাত্র জন হোসের জানিয়েছেন, গুলিতে স্কুলের তিনজন কর্মী নিহত হয়েছেন। আর তিনজন শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

গুলির ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পিয়েরে। তিনি বলেন, স্কুলে গুলির ঘটনা তদন্তে স্থানীয় কর্মকর্তা ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাইডেন প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত