আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জরিপে দুই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে ডিস্যান্টিস

জরিপে দুই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে ডিস্যান্টিস

সম্ভাব্য দুই রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতা দেশটির অন্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারেই বেশি। রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের জরিপে এমন চিত্র উঠে এসেছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পর্যায়ের জরিপগুলোয় ট্রাম্পকে ডিস্যান্টিসের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। তবে ‘পাবলিক ওপিনিয়ন স্ট্র্যাটেজি’ পরিচালিত নতুন জরিপ অনুযায়ী, প্রাথমিক রাজ্যগুলোয় ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডিস্যান্টিস। এসব রাজ্যে প্রার্থী বাছাইয়ে তুলনামূলকভাবে সতর্ক থাকেন ভোটাররা।

২১ থেকে ২৩ মার্চ রিপাবলিকানদের ওপর এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা যায়, আইওয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট (৪৫ শতাংশ–৩৭ শতাংশ) এগিয়ে আছেন ডিস্যান্টিস। অবশ্য নিউ হ্যাম্পশায়ারে দুজনের সমর্থন সমান (৩৯ শতাংশ–৩৯ শতাংশ)। জরিপে আরও দেখা যায়, নিকি হেলি, বিবেক রামস্বামী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতো অন্য রিপাবলিকান প্রার্থীরা ট্রাম্প ও ডিস্যান্টিসের চেয়ে পেছনে পড়ে আছেন।

আইওয়াতে ডিস্যান্টিসের পক্ষ/ বিপক্ষের ব্যবধান ছিল ৮১ শতাংশ–১১ শতাংশ। আর পেছনে পড়ে যাওয়া ট্রাম্পের ছিল ৭৪ শতাংশ-২৪ শতাংশ। হেলির পক্ষ/বিপক্ষের ব্যবধান ছিল ৬০ শতাংশ-১৯ শতাংশ আর পেন্সের ছিল ৫৯ শতাংশ-৩৫ শতাংশ। পক্ষ/ বিপক্ষের ব্যবধান অনেকটা একই রকম ছিল নিউ হ্যাম্পশায়ারেও। ডিস্যান্টিসের ছিল ৭৭ শতাংশ-১৫ শতাংশ আর ট্রাম্পের ছিল ৬৯ শতাংশ-২৯ শতাংশ। তাঁদের পেছনে থাকা হেলির ছিল ৫৪ শতাংশ-২৩ শতাংশ আর পেন্সের ৫০ শতাংশ-৪৩ শতাংশ।

যদিও ডিস্যান্টিসকে রিপাবলিকানদের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, জরিপে অংশ নেওয়া অনেক রিপাবলিকানই বলছেন, জো বাইডেনকে হারাতে তাঁকে তাঁরা সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করছেন না।নিউ হ্যাম্পশায়ারে জরিপে অংশ নেওয়া মাত্র ৪৮ শতাংশ মনে করেন, বাইডেনকে হারানোর মতো যোগ্য প্রার্থী ডিস্যান্টিস। আর মাত্র ৪৬ শতাংশ মনে করেন, ট্রাম্পই বাইডেনকে হারাতে পারবেন।

অবশ্য আইওয়াতে ডিস্যান্টিসের অবস্থান কিছুটা ভালো। এই অঙ্গরাজ্যের ৫৪ শতাংশই মনে করেন, বাইডেনের চেয়ে ডিস্যান্টিসের জয়ের সম্ভাবনা বেশি। সে তুলনায় ট্রাম্পের সম্ভাবনা আছে বলে মনে করেন ৪৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নের জন্য লড়তে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, হেলি ও রামস্বামী। তবে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি ডিস্যান্টিস ও পেন্স।

বর্তমান প্রেসিডেন্ট বাইডেন আগামী নির্বাচনেও লড়বেন বলে ফার্স্ট লেডি জিল বাইডেন সম্প্রতি জানিয়েছেন। তবে বাইডেন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এ ছাড়া অন্য ডেমোক্র্যাটদের মধ্যেও প্রার্থিতা নিয়ে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত