আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘মূল্যবান জীবন কেড়ে নিল বন্দুকগুলো’

‘মূল্যবান জীবন কেড়ে নিল বন্দুকগুলো’

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল শহরে স্কুলে গোলাগুলির ঘটনাটি ঘটে মাত্র ১৪ মিনিটে। এ ঘটনায় নাশভিলের মেয়র দুঃখপ্রকাশ করে বলেছেন, মূল্যবান জীবন ওই বন্দুকগুলো কেড়ে নিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলির ঘটনায় দেশের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। হামলাকারী ট্রান্সজেন্ডার ছিলেন বলে পুলিশ জানায়।

নাশভিলের কোভনেন্ট স্কুলে গুলির ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু। গোলাগুলির ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। নিহত তিন শিশুর বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। শিশুরা হলো—এভিলিন ডিয়েকহাস, হ্যালি স্ক্রুগস ও উইলিয়াম কিনে। প্রাপ্তবয়স্ক যাঁরা নিহত হয়েছেন, তাঁরা হলেন—স্কুলের প্রধান ক্যাথেরিন কুনসে (৬০), সিনথিয়া পিক (৬১) ও মাইক হিল (৬১)।

এ ঘটনায় দেশটির পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, সব সরকারি ভবন ও মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখতে হবে। আগামী শুক্রবার পর্যন্ত এটি থাকবে।স্কুলে গুলির ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন নাশভিল শহরের মেয়র জন কুপার। তিনি এক ব্রিফিংয়ে বলেছেন, মাত্র ১৪ মিনিটে ৬ জনের প্রাণহানি হয়েছে।

বন্দুকগুলো নাশভিলের মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। এই কঠিন সময়ে পরস্পরকে পরস্পরের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। সন্তানদের রাতের বেলায় জড়িয়ে রাখতে বলেছেন তিনি। পুলিশ গোলাগুলির ঘটনার কিছু ছবি শেয়ার করেছে। তাতে হামলাকারী ব্যক্তিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। বিভিন্ন ছবিতে দেখা যায়, ভবনটির জানালার কাচ ভেঙে পড়ে আছে। সন্দেহভাজন হামলাকারী ভবনে ঢুকতে গুলি চালিয়েছিলেন। হামলাকারীর ব্যবহৃত মোটরসাইকেলটি ভবনের কাছেই রাখা ছিল।

পুলিশ হামলাকারী বন্দুকধারীকে শনাক্ত করেছে। তাঁর নাম অড্রে হালে (২৮)। হামলাকারী হালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলেছে, হালে ট্রান্সজেন্ডার ছিলেন। পুলিশ আরও জানায়, হালে স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন। পুলিশ বলছে, কোনো ক্ষোভ থেকে হালে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

হামলাকারীর কাছে দুই ধরনের অস্ত্র ছিল। একটি হ্যান্ডগানও ছিল। কমপক্ষে দুটি বন্দুক হামলাকারী বৈধভাবে কিনেছিলেন। হালে একটি বন্দুক দিয়ে দরজা ভেঙে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে নাশভিলের পুলিশপ্রধান বলেন, গোলাগুলির ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে। পুলিশ তাদের পরিকল্পনা প্রকাশ করবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত