আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এইচ-১বি ভিসায় নির্বাচিতদের তালিকা প্রকাশ

এইচ-১বি ভিসায় নির্বাচিতদের তালিকা প্রকাশ

ছবি: এলএবাংলাটাইমস

২০২৪ অর্থবছরের জন্য গত ১ অক্টোবরে শুরু হওয়া এইচ-১বি ভিসার আবেদন কার্যক্রম শেষ হয়েছে। ইতোমধ্যে সফল আবেদনকারীদের তাদের আবেদন গৃহীত হওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস।

সোমবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ফেডারেল এজেন্সি বলেছে, ২০২৪ অর্থবছরের এইচ-১বি ভিসার জন্য তারা প্রাথমিক আবেদনের সময়কালে যথেষ্ট ইলেকট্রনিক নিবন্ধন পেয়েছেন। পাশাপাশি উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) এর জন্যও পর্যাপ্ত ভিসার আবেদন পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা সকল আবেদনকারী এবং নির্বাচিত প্রার্থীদেরকে জানিয়ে দিয়েছি যে, তারা এইচ-১বি ভিসার জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা এখন পরবর্তী ধাপের কাজ করবেন'।

২০২৪ অর্থবছরের এইচ১বি ভিসার জন্য নির্বাচিত আবেদনকারী ও উচ্চতর ডিগ্রি (মাস্টার্স) এর জন্য নির্বাচিত ভিসার আবেদনকারীদের আবেদনগুলো ভিসা ছাড়ের জন্য ১ এপ্রিল, ২০২৩ থেকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর কাছে দাখিল করা হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র নির্বাচিত নিবন্ধন সহ আবেদনকারীরা ২০২৪ অর্থবছরের এইচ১বি ভিসার পিটিশন ফাইল করতে পারবেন। এবং নির্বাচিত নিবন্ধন কারীদের নাম নিবন্ধন বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হয়েছে।

এইচ১বি ক্যাটাগরির জন্য বর্তমানে বার্ষিক ৬৫০০০ ভিসা নির্ধারণ করেছে মার্কিন কংগ্রেস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত