আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শক্তিশালী টর্নেডোতে অন্তত ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

শক্তিশালী টর্নেডোতে অন্তত ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

ছবি: এলএবাংলাটাইমস

শক্তিশালী টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে আরকানসাস, ইলিনয়, আইওয়া, উইসকনসিন, মিসিসিপি এবং টেনেসে। এখন পর্যন্ত আরকানসাসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ইন্ডিয়ানায় মারা গেছে কমপক্ষে দুইজন। এছাড়া টর্নেডোতে হতাহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক।

এখন পর্যন্ত টর্নেডোর প্রভাবে এই অঞ্চলগুলোর ৪ লাখ ৫০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রায় ৯৯ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই। এরপর মিনেসোটায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আরও ৮৪ হাজার বাসিন্দা।

আরকানসাসের লিটল রক এরিয়ারে টর্নেডোর কবলে পড়ে ৫০ জনের মতো হাসপাতালে ভর্তি রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই তাদের বাড়িতে আটকে যায়। এছাড়া শেরমান, ইলিনয় অঞ্চলে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া টর্নেডোতে ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিটি ফায়ার চিফ। তিনি জানান, প্রায় ২০০ জন শ্রোতা ছিল ওই থিয়েটারে। টর্নেডোর প্রভাবে এর ছাদ ধসে পড়ে একজনের মৃত্যু হয়।

এখনও মিসিসিপিতে টর্নেডো ওয়াচ সতর্কতা জারি রয়েছে। ইস্ট সেন্ট্রাল মিসিসিপিতে সকাল ৭টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে স্ট্রম প্রেডিকশন সেন্টার। সিটি অব কলুম্বাসও এই সতর্কতার আওতাধীন রয়েছে।

লিটল রকের মেয়র ফ্রাঙ্ক স্কট জুনিয়র টুইটে জানিয়েছেন, টর্নেডোয় তাঁর শহরে আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে গভর্নর সারাহ স্যান্ডার্স জানান, রাজধানী লিটল রক থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াইনি শহরে টর্নেডোয় দুজন মারা গেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত