আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না: আইনজীবী

ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না: আইনজীবী

ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী মঙ্গলবার বিকেলে শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের আইনজীবী বলেছেন, গ্রেপ্তার করা হলে অন্য আসামির মতো তাঁর মক্কেলকে হাতকড়া পরানো হবে না। সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করে। ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি এ ধরনের অপরাধে অভিযুক্ত হলেন। ট্রাম্পের বিরুদ্ধে কোন কোন অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। আদালতে বিচারপতি অভিযোগগুলো পড়ে শোনানোর পরই তা প্রকাশ করা হবে। ইতিমধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ট্রাম্পের আইনজীবী জোয়ে টাকোপিনা এবিসি নিউজকে বলেন, ট্রাম্প সম্ভবত মঙ্গলবার আদালতে হাজির হবেন। তবে কোনো কিছুই নিশ্চিত নয়। ফৌজদারি অপরাধে অভিযুক্ত আসামিদের সাময়িকভাবে হাতকড়া পরিয়ে রাখা হয়। ট্রাম্পের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেলকে হাতকড়া পরানো হবে না। তবে তাঁর ধারণা, সেদিন আদালত প্রাঙ্গণ চারপাশ থেকে ঘেরাও করে রাখা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তাও সিবিএসকে বলেছেন, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না। যেসব আসামির পালিয়ে যাওয়ার শঙ্কা থাকে কিংবা তাঁকে নিয়ে নিরাপত্তাঝুঁকি থাকে, তখনই কেবল হাতকড়া ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন, আগামী সোমবার ট্রাম্প ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে যেতে পারেন। পরদিন মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করবেন। ঘটনাস্থলে শত শত গোয়েন্দা কর্মী উপস্থিত থাকতে পারেন। মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে শুনানি হওয়ার কথা আছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়। স্টরমি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত