আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

ছবি: এলএবাংলাটাইমস

আরকানসাস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপিতে শক্তিশালী টর্নেডোতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।

টর্নেডোর প্রভাবে এই রাজ্যগুলোর অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রায় ৬০টি টর্নেডো এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আরকানসাস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপি- প্রতিটি রাজ্যে টর্নেডোতে মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি এখন পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

গত শুক্রবার আরকানসাস অঙ্গরাজ্যে ঝড়টি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অঙ্গরাজ্যটিতে ঝড়ের কারণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

ঝড়ে ইলিনয় অঙ্গরাজ্যে চারজন এবং ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে তিনজন নিহত হয়েছেন।

টেনেসির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মিসিসিপি সীমান্তবর্তী ম্যাকনাইরি কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে। টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থার (টিইএমএ) পরিচালক প্যাট্রিক শিহান বলেছেন, অঙ্গরাজ্যটির বিভিন্ন কাউন্টিতে ঝড়ে ঠিক কতজন আহত হয়েছেন কিংবা কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইলিনয় অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রফোর্ড কাউন্টিতে ঝড়ে একটি আবাসিক স্থাপনা ধসে পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

ইলিনয়ের উত্তরাঞ্চলীয় শহর বেলভিদেরেতে ঝড়ের কারণে একটি থিয়েটারের ছাদ ধসে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুনে কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যান জ্যাকার্ড গতকাল বলেছেন, ঝড়ে ৪০ জন আহত হয়েছেন।

আরকানসাসের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঝড়ে অঙ্গরাজ্যটির অনেক ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। যানবাহন উল্টে গেছে, গাছ উপড়ে পড়েছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরকানসাস গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স গতকাল বলেছেন, অঙ্গরাজ্যটিতে পাঁচজন নিহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত