আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ তুলছেন ট্রাম্প

ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ তুলছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল। তবে অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এ ঘটনার জন্য তাকে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে। তবে, এই পরিস্থিতিতে আইনি ঝামেলা মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে ট্রাম্পের প্রচারণা দল। ফেসবুকে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনে আরও বলা হয়, এ অর্থের বিনিময়ে ট্রাম্প সমর্থকেরা একটি টি–শার্ট পাবেন। তাতে লেখা থাকবে, ‘আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প’। এর মধ্য দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে ‘চলমান অন্ধকার সময়ে আন্দোলনকে রক্ষা করতে সাহায্য করার’ আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ট্রাম্প। এ জন্য অনলাইন ও অফলাইনে প্রচারণা শুরু করেছেন তিনি। তার এই প্রচারণা দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার ফেসবুকে তিনটি বিজ্ঞাপন দেওয়া হয়। এসব বিজ্ঞাপনে ট্রাম্পের তহবিলে সমর্থকদের রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ন্যূনতম ৪৭ ডলার করে দিতে বলা হয়।

প্রায় ৩ কোটি ৪০ লাখ ফেসবুক অনুসারী রয়েছে ট্রাম্পের। যদিও তিনি টানা দুই বছর এই সামাজিক মাধ্যমে নিষিদ্ধ ছিলেন।অভিযোগ উঠেছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে ওই হামলা চালাতে নিজের সমর্থকদের উসকে দিয়েছিলেন ট্রাম্প।

সপ্তাহ দুয়েক আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেসবুকে ফিরেছেন ট্রাম্প। আগামী নির্বাচনের আগে প্রচারণার কাজে সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারও শুরু করেছেন তিনি। এর মধ্যেই বড় ধরনের আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।

এই ঘটনায় নিউইয়র্ক সিটির গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। আগামী মঙ্গলবার বিকেলে শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এ সময় গ্রেপ্তার করা হতে পারে তাকে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছেন। সেই সঙ্গে গ্রেপ্তার হলে তার সঙ্গে অন্য আসামিদের মতো করেই আচরণ করা হবে কি না, ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালিয়ে যেতে পারবেন কি না, এসব নিয়ে আলোচনা চলছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত