আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে অফিস বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস

যুক্তরাষ্ট্রে অফিস বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস

বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের সোমবার থেকে বুধবার বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়ে একটি ই-মেইল পাঠায়। আর এই নির্দেশনা কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ইঙ্গিত করছে। তবে কতজন কর্মীকে বরখাস্ত করা হবে তা এখনও স্পষ্ট নয়।

মেইলে বলা হয়, ৩ এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্তগুলো নেব। কর্মচারীদের পূর্ব নির্ধারিত সমস্ত বৈঠক বাতিল করা হলো।

চলতি বছর জানুয়ারিতে‌ ম্যাকডোনাল্ডস জানিয়েছিল, তারা তাদের ব্যবসায়িক কৌশল উন্নত করতে কর্মীদের তালিকা পুনরায় সাজাবে। এই তালিকায় কিছু কর্মী ছাঁটাই পড়বে এবং অধিকাংশের পদে কিছুটা পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে বুধবারের মধ্যে ছাটাইয়ের ঘোষণা আসবে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থা মোকাবিলার চেষ্টায় গুগল, অ্যামাজন, টুইটারের পর এবার একই পথে হাটছে ম্যাকডোনাল্ডস। যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাই এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রা। কারণ অস্থায়ী ভিসায় ‌মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতীয়দের নতুন করে কর্মস্থান খুঁজে পেতে সমস্যা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত