আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর

ট্রাম্পের মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনের শুনানি শেষে আবারও নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন। এ মামলায় আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রথম দিনের শুনানির পর ম্যানহাটনের ফৌজদারি আদালত এ তারিখ নির্ধারণ করেন। কৌঁসুলিরা বলছেন, আগামী ৬৫ দিনের মধ্যে আদালতে তদন্তের বিস্তারিত উপস্থাপন করতে পারবেন বলে আশা করছেন তাঁরা।

এ মামলায় গতকাল মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনান। ট্রাম্প অভিযোগগুলো অস্বীকার করেন। শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবে।

আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে পরবর্তী শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

ফ্লোরিডা থেকে নিউইয়র্ক সিটিতে এসে শুনানিতে অংশ নিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার শুনানি শেষে আদালত চত্বর ছেড়ে তিনি আবারও ফ্লোরিডায় ফিরে গেছেন। ট্রাম্পকে বহনকারী বোয়িং ৭৫৭ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর মার-এ-লাগোর বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বদ্ধপরিকরভাবে একমাত্র যে অপরাধটি করেছি, তা হলো যাঁরা আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাঁদের হাত থেকে নির্ভীকভাবে দেশকে রক্ষা করা।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত