আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পঞ্চম বিয়ে করছেন না ৯২ বছর বয়সী মারডক

পঞ্চম বিয়ে করছেন না ৯২ বছর বয়সী মারডক

মিডিয়া মুঘল ও ধনকুবের রুপার্ট মারডক এবং রেডিও উপস্থাপিকা অ্যান লেসলি স্মিথ বিয়ের সিদ্ধান্ত বাতিল করেছেন। তাঁরা তাঁদের বাগ্‌দান ভেঙে দিয়েছেন। মারডকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যানিটি ফেয়ার গতকাল মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছে।

এক মাসের কম সময় আগে ৯২ বছর বয়সী রুপার্ট মারডক নিজের মালিকানাধীন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, তিনি ও অ্যান লেসলি স্মিথ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বাগ্‌দানও হয়। আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করেছিলেন মারডক।

তবে গতকাল মারডকের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে ওই বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। সূত্রের বরাতে ওই সাময়িকী জানায়, ৬৬ বছর বয়সী স্মিথের খ্রিষ্টীয় রক্ষণশীল চিন্তাধারা নিয়ে মারডক অস্বস্তিতে পড়েছেন।

তবে গত মাসে বিয়ের ঘোষণা দেওয়ার সময় মারডককে বেশ উৎসাহী দেখা গিয়েছিল। তিনি তখন নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘প্রেমে পড়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমি বুঝে গিয়েছিলাম, এটাই আমার শেষ প্রেম। এটা ভালো। আমি খুশি।’ অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছর ক্যালিফোর্নিয়ার এক অনুষ্ঠানে। সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক মারডক। ফোর্বসের হিসাব অনুযায়ী, মারডকের মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের মূল্য দুই হাজার কোটি ডলারের বেশি। লেসলি স্মিথকে বিয়ে করলে এটি হতো মারডকের পঞ্চম বিয়ে।

রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে, অস্ট্রেলিয়ান বিমান সেবিকা প্যাট্রিসিয়া বুকারকে। ১৯৬৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত তাঁদের সংসার টিকেছিল।

এরপর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁরা সংসার করেন। এরপর ওয়েন্ডির সঙ্গেও বিচ্ছেদ হয় মারডকের। ২০১৬ সালে লন্ডনে রুপার্ট বিয়ে করেন সাবেক সুপার মডেল জেরি হলকে। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে। রুপার্ট মারডকের ছয় সন্তান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত