আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড

৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড

নিজের মাথার চুল দিয়ে রেকর্ড ভাঙার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের এভিন দুগাস নামের ৪৭ বছর বয়সী এক নারী। এখন পর্যন্ত জন্মানো সবচেয়ে বড় আফ্রো (কোঁকড়া ও ঝোপ আকৃতির) চুলের অধিকারী এভিন নিজের করা প্রথমবারের গিনেস রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড গড়েছেন।

লুইজিয়ানার বাসিন্দা এভিনের মাথার চুল ৯ দশমিক ৮৪ ইঞ্চি লম্বা, ১০ দশমিক ৪ ইঞ্চি চওড়া ও ৫ দশমিক ৪১ ফুট ব্যাস।

গিনেস রেকর্ড বুকের তথ্য অনুযায়ী, এভিন ২০১০ সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন। সে সময় তাঁর আফ্রোর পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেন্টিমিটার)। এবার তিনি নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করলেন।

এভিনের মাথার এই কোঁকড়া ও ঝাঁকড়া চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। মাথায় পুরো আফ্রোটি হতে সময় লেগেছে ২৪ বছর। তিনি বলেন, ‘চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক যতটা চেয়েছিলাম, সেভাবে আফ্রো করার চিন্তা করিনি। কারণ, আমি স্থায়ীভাবে চুল সোজা করার জন্য বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওই সব রাসায়নিক ক্যানসারের জন্য দায়ী, এ নিয়ে একটি বড় মামলাও চলছে। তাই আমি আনন্দিত যে সেসব অনেক বছর আগেই ছেড়ে এসেছি।’

এভিন দুগাস আরও বলেন, ‘আমি হট অয়েল ট্রিটমেন্ট নিতে শুরু করি...বা শ্যাম্পু, কন্ডিশন ও স্টাইল করার আগে বাটার দিয়ে চুল তৈলাক্ত করে নিই। প্রতি সাত দিনেই এটা করা হয়। এ ছাড়া চুলের ডগায় এসব করার সময় সতর্ক থাকি। কারণ, ডগাগুলো সবচেয়ে সূক্ষ্ম ও পুরোনো অংশ। আমি এমনভাবে স্টাইল করার চেষ্টা করেছি যাতে চুলের ডগা ঢেকে থাকে। এতে কাজ হয়েছে।’

এভিন বিভিন্ন স্টাইলে তাঁর আফ্রো সাজিয়ে রাখেন। তিনি বলেন, আমার আফ্রো সম্পর্কে মানুষের নানা প্রতিক্রিয়া রয়েছে। কেউ প্রশংসা করেন, কেউ শুধু তাকিয়ে থাকেন, কেউ উঠে এসে প্রশ্ন করেন আবার কেউ কেউ উঠে এসে চুলে একটু টান দেযন। তাঁদের আমি সামাল দেওয়া শিখে গেছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত