আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিল গেটসের মেয়ের ৫ কোটি ডলারের ফ্ল্যাটে কী আছে

বিল গেটসের মেয়ের ৫ কোটি ডলারের ফ্ল্যাটে কী আছে

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটস ৫ কোটি ১০ লাখ ডলার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। নিউইয়র্ক সিটির ৪৪৩ গ্রিনিচ স্ট্রিটে একটি বিশাল কন্ডোমিনিয়ামের ছাদে এই বিশাল পেন্টহাউস অ্যাপার্টমেন্টটি তিনি কিনেছেন বলে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভবনটি নির্মাণ করেছে আর্কিটেকচার ফার্ম সেট্রারুডি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, এই ভবনে মার্কিন অভিনেত্রী মেগ রায়ান, ব্লেক লাইভলি ও অভিনেতা রায়ান রেনল্ডসের মতো জনপ্রিয় তারকাদের অ্যাপার্টমেন্টও আছে। জেনিফার সিয়াটলভিত্তিক একটি ট্রাস্টের মাধ্যমে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের কাছ থেকে এই পেন্টহাউস কিনেছেন। ৮ হাজার ৯০০ বর্গফুটের পেন্টহাউস অ্যাপার্টমেন্টের বাইরের অংশে ৩ হাজার ৪০০ বর্গফুটের ছাদ আছে, এই ছাদে একটি পুল রয়েছে। অ্যাপার্টমেন্টের লে–আউট পরিকল্পনার অংশ হিসেবে ছয়টি শোবার ঘর, ছয়টি বাথরুম ও দুটি পাউডার রুম (হাফ বাথরুম) আছে।

আর্কিটেকচার ফার্ম সেট্রারুডির প্রিন্সিপাল থেরেসা জেনোভেস বলেন, ‘আমরা এমনভাবে পরিকল্পনা করেছি যাতে অ্যাপার্টমেন্টের বাসিন্দারা গোপনীয়তা রক্ষা করতে পারেন আবার ভবনের বাহ্যিক ও অভ্যন্তরীণ সুবিধাও নিতে পারেন। ভবনটিতে আমরা যতটা সম্ভব প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা করেছি। ভবনটি এত জনপ্রিয় হওয়ার পেছনে এটি একটি কারণ।’

জেনিফার গেটসের মালিকানাধীন পেন্টহাউসটি তিনতলা। ভবনের ৫৩টি আবাসনের মধ্যে এটি সবচেয়ে বড়। এর সঙ্গে ভবনের ১৫টি পার্কিং স্পেসের দুটি অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া নিজস্ব লিফটসহ ব্যক্তিগত লিফটের সুবিধাও রয়েছে।

অ্যাপার্টমেন্টের ভেতরের নকশার মধ্যে আছে পাইন বিম, সংস্কার করা জানালা, শেফ’স কিচেন, একটি বার ও একটি গ্যাস ফায়ারপ্লেস। এ ছাড়া একটি ৭০ ফুটের ইনডোর পুল, একটি জিম, ইয়োগা স্টুডিও, শিশুদের খেলার ঘর এবং বাইক ও ওয়াইন সংরক্ষণের জায়গাও আছে।

থেরেসা জেনোভেসের তথ্য অনুযায়ী, তারকাদের পছন্দ অনুযায়ী ভবনটিতে বাসার সংখ্যার চেয়েও বেশি লিফট সংযুক্ত করা আছে। এ কারণে বাসিন্দাদের বাইরে না গিয়েও সরাসরি বাসা থেকে গাড়িতে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। জেনিফার গেটস তাঁর অ্যাপার্টমেন্টে ব্যক্তিগত স্পেস ছাড়াও ভেতরের আঙিনা ও ছাদ ভাগ করে ব্যবহার করতে পারেন। এই সুবিধা নিউইয়র্ক সিটিতে প্রায় বিরল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত