আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এয়ারপোর্ট ফ্রি ইউএসবি চার্জার ব্যবহার না করতে এফবিআই এর পরামর্শ

এয়ারপোর্ট ফ্রি ইউএসবি চার্জার ব্যবহার না করতে এফবিআই এর পরামর্শ

ছবি: এলএবাংলাটাইমস

ভ্রমণকালীন সময়ে এয়ারপোর্ট বা অন্য কোথাও ফ্রি ইউএসবি চার্জার ব্যবহার না করতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপ পাবলিক ইউএসবি চার্জার দিয়ে চার্জ করা নিরাপদ নয় বলে সতর্ক করেছে সংস্থাটি।

ডেনভারের এফবিআই অফিস গত সপ্তাহে একটি সতর্কবার্তা জারি করে জানায়, এয়ারপোর্টে বা শপিংমলে ফ্রি ইউএসবি চার্জার ব্যবহারে ডিজিটাল সিকিউরিটি নষ্ট হতে পারে এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

এফবিআই এক টুইটার বার্তায় জানায়, পাবলিক ইউএসবি পোর্টে মালওয়্যার এবং মনিটরিং সফটওয়্যার থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে নিজেদের চার্জার ব্যবহার করতে হবে বা ইলেট্রিক আউটলেট ব্যবহার করতে হবে।

কোনো সুনির্দিষ্ট কারণে এফবিআই এই সতর্কবার্তা জানিয়েছে কী না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বেশ কয়েকবছর ধরে পাবলিক চার্জিং'র নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে সংস্থাটি।

২০১৯ সালে লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছিল।

ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যুক সিসাক বলেন, অনিরাপদ কোনো চার্জারে ডিভাইস চার্জে লাগালে কয়েক মিনিটের মধ্যে ডিভাইস লক হয়ে যেতে পারে এবং মালওয়্যার এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি ফোনের পুরো ব্যাকআপ দুর্বৃত্তদের হাতে চলে যেতে পারে।

এই ধরণের হুমকি থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি টিপস প্রদান করেছেন দ্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস।

১/ এসি পাওয়ার আউটলেট ব্যবহার করা এবং ইউএসবি চার্জিং স্টেশন ব্যবহার না করা।

২/ ভ্রমণকালীন সময়ে এসি এবং কার চার্জারস নিয়ে বের হওয়া।

৩/ জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ইমার্জেন্সি চার্জার ক্রয় করা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত