আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলা

সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলা

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাঁর একসময়ের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন।

ট্রাম্প বলেছেন, মক্কেলের সর্বোত্তম স্বার্থে কাজ করার ক্ষেত্রে আইনজীবী (অ্যাটর্নি) হিসেবে কোহেন তাঁর দায়িত্বের খেলাপ করেছেন।

সাম্প্রতিক সময়ে কোহেনের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের আক্রমণ বেড়েছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে গতকাল বুধবার মামলা ঠুকলেন ট্রাম্প।

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার মূল সাক্ষী কোহেন। এ মামলায় ৪ এপ্রিল ট্রাম্প আত্মসমর্পণ করেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্তি পান। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর।

ট্রাম্পের নেওয়া আইনি পদক্ষেপের বিষয়ে কোহেনের মুখপাত্র ও আইনজীবী ল্যানি ডেভিস বলেন, তিনি নিশ্চিত, তাঁর মক্কেলের (কোহেন) বিরুদ্ধে হওয়া মামলাটি বিফলে যাবে।

মামলাটি করা হয়েছে ফ্লোরিডার ফেডারেল আদালতে। মামলায় ট্রাম্প, তাঁর পরিবারের সদস্য ও ব্যবসা সম্পর্কে কোহেন অনুপযুক্ত, আত্মকেন্দ্রিক ও বিদ্বেষপ্রসূত বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মামলায় কোহেনের কাছে অন্তত ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এক দশকের বেশি সময় ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন কোহেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের একজন ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁকে প্রায়ই ট্রাম্পের ‘দালাল’ হিসেবে বর্ণনা করা হতো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত