আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বন্ধ হয়ে গেলো আরও এক মার্কিন ব্যাংক

বন্ধ হয়ে গেলো আরও এক মার্কিন ব্যাংক

ছবি: এলএবাংলাটাইমস

এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়ল।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটি জব্দ করা হয়েছে এবং জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে।

জে পি মরগ্যান ফার্স্ট রিপাবলিকের সবকিছু নিচ্ছে না। তারা ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটিজ ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানত অধিগ্রহণ করছে। তবে ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা।

সর্বশেষ খবরে প্রকাশিত হওয়ার পর আজ প্রাক্‌-লেনদেনে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর ৩৬ শতাংশ কমেছে।

সামগ্রিকভাবে এ বছর ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম কমেছে ৯৭ শতাংশ। অন্যদিকে জে পি মরগ্যানের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পরপর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা। যদিও এহেন সংকটের মধ্যেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেম খুবই মজবুত। ব্যাংক ডিপোজিট সুরক্ষিত রাখতে আমরা সব পদক্ষেপ নিয়েছি। এমনকি দেশবাসীর উদ্দেশেও বার্তা দেন তিনি।

গত মার্চে তিন দিনের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রে—সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মধ্যম মানের ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। আগের দুটি ব্যাংকের পথ ধরে এবার ফার্স্ট রিপাবলিক ধসে গেল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত