আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিদেশি ভ্রমণকারীদের কোভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশি ভ্রমণকারীদের কোভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ। এতোদিন কোভিড-১৯ এর টিকা নেওয়া না থাকলে যুক্তরাষ্ট্রে ঢুকতে বিদেশিদের বাধার মুখে পড়তে হতো। এ মাসের ১১ তারিখের পর থেকে আর সেই বাধা থাকছে না।

কেবল আকাশপথেই না, ১২ মে থেকে স্থলবন্দর বা ফেরির মাধ্যমে প্রবেশ করতে চাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ওই বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় যুক্তরাষ্ট্রে এখনও যে অল্পকটি বিধিনিষেধ আছে, বিদেশি ভ্রমণকারীদের জন্য টিকার বাধ্যবাধকতা তার একটি।

দেশটির প্রতিনিধি পরিষদ আকাশপথে আসা বেশিরভাগ বিদেশির জন্য কোভিড-১৯ টিকা থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছিল।

জো বাইডেনের প্রশাসন গত বছরের জুনে আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ ইচ্ছুকদের কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছিল। তবে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীর জন্য টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধ বহাল রেখেছিল।

ওই নিয়মের কারণে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ যুক্তরাষ্ট্রের বেশকিছু টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, কেননা তিনি কোভিড-১৯ এর টিকা নেননি।

বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৫ লাখ কর্মী ও ঠিকাদারদের জন্যও টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল; কেউ টিকা না নিলে তাকে চাকরিচ্যুত কিংবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিল তারা। তবে বিভিন্ন আদালতের একের পর এক আদেশের প্রেক্ষিতে এক বছরেরও বেশি সময় ধরে তারা ওই নির্দেশ কার্যকর করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্টও চলতি বছরের মার্চে কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা নিতে জোর করার বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেয়।

দেশব্যাপী থাকা স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর গত বছরের অক্টোবরে হোয়াইট হাউসও কেন্দ্রীয় সংস্থাগুলোকে ঠিকাদারদের জন্য থাকা টিকার বিধান জোর করে কার্যকর করার দরকার নেই বলে জানায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত