আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জনের মৃত্যু

টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের অ্যালেন এলাকার একটি শপিং মলের বাইরে গতকাল শনিবার বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন। সব মিলে এ ঘটনায় নয়জন নিহত হয়েছেন।

ডালাসের ২৫ মাইল উত্তরের এলাকা অ্যালেনে ‘অ্যালেন প্রিমিয়াম আউটলেটস’ নামের শপিং মলটির অবস্থান।

অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বন্দুকধারীর হামলা শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা গুলির শব্দ পান এবং বন্দুকধারী ও তাঁর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের গুলিতে বন্দুকধারী নিহত হন। এরপর ওই পুলিশ সদস্য অ্যাম্বুলেন্স ডেকে পাঠান।

অ্যালেন এলাকার ফায়ার সার্ভিসের প্রধান জোনাথন বয়েড এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আহত ব্যক্তিদের মধ্য থেকে দুজন মারা যান।

জোনাথন বয়েড আরও বলেন, চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অপর চারজন স্থিতিশীল অবস্থায় আছেন।

টেক্সাস এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা মেডিকেল সিটি হেলথ কেয়ারের আওতায় ১৬টি ট্রমা সেন্টার আছে। সংস্থার মুখপাত্র জ্যানেট সেন্ট জেমসের বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, তাঁদের প্রতিষ্ঠানে আটজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বয়স ৫ থেকে ৬১ বছরের মধ্যে।
হামলার এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।
টেক্সাসের অ্যালেন এলাকায় প্রায় এক লাখ মানুষের বাস।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত