আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লুকোচুরি খেলার সময় মাথায় গুলিবিদ্ধ কিশোরী

লুকোচুরি খেলার সময় মাথায় গুলিবিদ্ধ কিশোরী

ছবি: এলএবাংলাটাইমস

লুইজিয়ানায় লুকোচুরি খেলার সময় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। একটি বাড়ির বাইরে লুকোচুরি খেলার সময় ওই কিশোরীর ছায়া দেখে তাকে গুলি করে বসেন এক ব্যক্তি। ইতোমধ্যে ডেভিড ডয়লে নামের ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

পুলিশ বলছে, লুইজিয়ানার একটি গ্রাম এলাকায় ১৪ বছর বয়সী ওই কিশোরীর মাথায় গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

নিজের ক্ষতি হওয়ার আশঙ্কায় অপরকে আঘাত করার দায়ে ৫৮ বছর বয়সী ডেভিড ডয়লের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউ অরলিন্স থেকে ২৫০ মাইল পশ্চিমের শহর স্টার্কসে রোববার ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ক্যারক্যাসিউ পারিশ শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন কিশোর-কিশোরী ওই এলাকায় লুকোচুরি খেলছিল। তারা পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনার বিভিন্ন জায়গায় লুকোচ্ছিল।

বাড়ির মালিক ডেভিড ডয়লের বরাতে বিবৃতিতে বলা হয়, তিনি (ডয়লে) তাঁর বাড়ির বাইরে একটি ছায়া দেখতে পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর তিনি বাড়ির বাইরে বের হয়ে দেখেন, কয়েকজন তাঁর বাড়ির আঙিনা থেকে পালাচ্ছে। তখন ডয়লে তাদের দিকে গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে ওই কিশোরী গুলিবিদ্ধ হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত