আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসী প্রবেশের নিষেধাজ্ঞা উঠছে, অনিশ্চয়তায় অভিবাসনপ্রত্যাশীরা

অভিবাসী প্রবেশের নিষেধাজ্ঞা উঠছে, অনিশ্চয়তায় অভিবাসনপ্রত্যাশীরা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির সময় যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে। তবে নতুন নিয়মের বেড়াজালে মেক্সিকো সীমান্তে অবস্থান করা অভিবাসনপ্রত্যাশীরা অনিশ্চয়তায় পড়েছেন। আটকে আছেন সীমান্তসংলগ্ন এলাকায়।

এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগ উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। এশিয়ার বিভিন্ন দেশেরও কিছু অভিভাসনপ্রত্যাশী রয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যাতে মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢেউ মোকাবিলায় সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।

করোনা মহামারির সময় থেকে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কাড়াকড়ি আরোপ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অবৈধ উপায়ে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। ফৌজদারি অপরাধের অভিযোগও আনা হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস সতর্ক করে দিয়ে বলেন, ‘আমাদের সীমান্ত খোলা নেই।’

সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর থেকে আসা জিমি মুনোজ। ২৯ বছরের জিমি বলেন, ‘আশা করছি, আমি এই দেশে থেকে যেতে পারব। কিন্তু তারা (মার্কিন প্রশাসন) আমাকে অনুমতি দেবে কি না, সেটা নিয়ে সন্দেহ ও ভয় রয়েছে।’

টেক্সাসের ব্রাউনভিলে একটি বাসে বসেছিলেন প্যাট্রিসিয়া ভারগাস। পরিবারের সদস্যদের নিয়ে ভেনিজুয়েলা থেকে এসেছেন তিনি। প্যাট্রিসিয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছেন। কিন্তু সীমান্তের ওপারে আটকে গেছেন প্যাট্রিসিয়ার ছেলে, পুত্রবধূ ও নাতি–নাতনিরা।

এরপর ভাগ্যে কী হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন প্যাট্রিসিয়া। তিনি বলেন, পাঁচজন একসঙ্গে এসেছিলাম। এখন আমি একাই এ দেশে ঢুকতে পেরেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কবে, কোথায় দেখা হবে, জানি না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত