আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রকলিন শহরে হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

রকলিন শহরে হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

হাঁসের বাচ্চাদের ব্যস্ত চৌরাস্তা থেকে নিরাপদ স্থানে নিতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮ টা ১৫ মিনিটে ক্যালিফর্নিয়ায় এ ঘটনা ঘটেছে।

ক্যালিফোর্নিয়ার সেই ৪১ বছরের ব্যক্তির নাম ক্যাসি রিভারা। ক্যালিফর্নিয়ার উত্তর-পূর্ব স্যাক্রামেন্টো শহর থেকে ২৫ মাইল দূরে রকলিনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন এক কিশোর চালক। অবশ্য তাকে এখনও গ্রেফতার করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দুর্ঘটনার আগে হাঁসগুলোকে নিরাপদে রাস্তা পার করে দিয়েছিলেন রিভারা।

এক বিবৃতিতে রকলিনের পুলিশ জানিয়েছে, ‘রাস্তা পার হতে থাকা হাঁসের বাচ্চাদের তিনি সাহায্য করছিলেন বলে জানা গেছে। তবে যেহেতু সেই ব্যক্তি মাঝ রাস্তায় ছিলেন, এক কিশোর গাড়ি চালক এমন দুর্ঘটনা ঘটায়।’

সামার পিটারসন নামক একজন প্রত্যক্ষদর্শী জানান, 'সবাই বলছিল, ‘ঘটনাটি খুবই সুন্দর, তিনি খুবই মহানুভব’। এবং হঠাৎ করেই এক গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে'।

দুর্ঘটনাস্থলে ফুল ও খেলনা হাঁসের বাচ্চা রেখে ক্যাসি রিভারার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন স্থানীয় লোকজন। এছাড়া রিভারা একজন ভালো মানুষের পাশাপাশি একজন ভালো স্বামী ও বাবা ছিলেন বলে জানিয়েছেন তার পরিচিত মানুষেরা।

তার স্ত্রী অ্যাঞ্জেল চৌ এক বিবৃতিতে বলেন, ‘ক্যাসিকে এতটা ভালোবাসার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জীবনে ক্যাসির এমন ইতিবাচক প্রভাব দেখে কৃতজ্ঞতা অনুভব করছি।’

তবে ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে অঞ্চলটির পুলিশ ডিপার্টমেন্ট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত