আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সিলিকন ভ্যালি ব্যাংকের ৫০০ কর্মী ছাঁটাই

সিলিকন ভ্যালি ব্যাংকের ৫০০ কর্মী ছাঁটাই

ছবি: এলএবাংলাটাইমস

দেউলিয়া হওয়ার পর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) অন্তত ৫০০ কর্মী ছাটাই করলো ‘ফার্স্ট সিটিজেন’ নামক নতুন মালিক কোম্পানি। এর মাধ্যমে কোম্পানিটিতে কর্মরত কর্মীদের ৩ শতাংশ ছাঁটাই হয়েছে। দুই মাস আগে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পর সেটি কিনে নেয় নতুন এই কোম্পানি।

চলতি বছরের শুরুতে ব্যাংকটি কেমন সমস্যার সম্মুখীন হয়েছিল তা নিয়ে কথা বলেন ফার্স্ট সিটিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক। তিনি বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের প্রভাব ব্যাংকটির গ্রাহকদের ওপর পড়বে না।’

সিলিকন ভ্যালিসহ আরও দুই মার্কিন ব্যাংকের পতনের পর বিস্তৃত ব্যাংকিং সংকটের আশঙ্কা তৈরী হয়। ফলে প্রায় সব ব্যাংকই এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে। দেউলিয়া হওয়ার পর মাত্র ১ পাউন্ড প্রতীকী মূল্যের বিনিময়ে সিলিকন ভ্যালির যুক্তরাজ্য শাখা কিনে নেয় এইচএসবি নামক জায়ান্ট কোম্পানি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের ব্যাংক ফার্স্ট সিটিজেন। সিলিকন ভ্যালি কিনে নেওয়ার পর বিভিন্ন দেশে চলমান এসভিবির ১৭টি শাখাও এখন ফার্স্ট সিটিজেনের অধীনে পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংকের পতনের পর দেউলিয়া হয় দেশটির অন্যতম বড় ব্যাংক সিলিকন ভ্যালি। এদিকে ইউরোপের ক্রেডিট সুইস ব্যাংকের অবস্থাও নাজুক। টিকে থাকতে প্রতিদ্বন্দ্বী ইউএসবি ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে ক্রেডিট সুইস।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত