আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজ চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে

ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজ চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে

মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের ব্যবহার করা একটি ব্যক্তিগত উড়োজাহাজ চীনের রাজধানী বেইজিং এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স আগের এক প্রতিবেদনে জানিয়েছিল, ধনকুবের ইলন মাস্ক চলতি সপ্তাহে চীন সফর করতে পারেন। তিন বছরের মধ্যে এটা হতে পারে তাঁর প্রথম চীন সফর।

এ বিষয়ে রয়টার্সের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক তাঁর সফরে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। একই সঙ্গে তিনি চীনের সাংহাইয়ে টেসলার কারখানা পরিদর্শন করতে পারেন। টুইটারের মালিক ইলন মাস্ক ইতিমধ্যে চীনে গেছেন কি না, সে বিষয়ে জানতে টেসলার সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু বক্তব্য চেয়ে করা রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টেসলা।

ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজটিকে (গাল্ফস্ট্রিম জি৬৫০ ইআর) যুক্তরাষ্ট্রের আলাস্কা ছেড়ে যেতে দেখা গেছে। ফ্লাইটের গতিপথ ট্র্যাকিং ওয়েবসাইট এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুসারে, উড়োজাহাজটি জাপান ও দক্ষিণ কোরিয়া অতিক্রম করেছে।রয়টার্সের প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আজ মঙ্গলবার চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইলন মাস্কের ব্যক্তিগত উড়োজাহাজটিকে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পর টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। চীনের সাংহাইয়ে টেসলার বৃহত্তম উৎপাদন কারখানা রয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত