আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে একটি উচ্চ বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী ফেল

টেক্সাসে একটি উচ্চ বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী ফেল

এলএবাংলাটাইমস

স্নাতক উৎসবের (গ্র্যাজুয়েশন পার্টি) সবকিছু প্রস্তুত। ফলাফল প্রকাশের পরই হবে উৎসব। কিন্তু তা আর হলো না। বাতিল হয়ে গেল উৎসব। কারণ, বেশির ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। আমেরিকার টেক্সাসে এ ঘটনা ঘটেছে।

টেক্সাসের মারলিন উচ্চবিদ্যালয়ের একটি ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ৩৩ জন। কোর্স শেষের পরীক্ষায় ২৮ জন অকৃতকার্য, পাস করেছেন মাত্র ৫ জন। বেশির ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় যুক্তরাষ্ট্রের ওই উচ্চবিদ্যালয়ে গ্র্যাজুয়েশন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু অকৃতকার্য নয়, এই ২৮ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিতির হারও অনেক কম।

টেক্সাসের ওই উচ্চবিদ্যালয়ে গ্র্যাজুয়েশন উৎসব পুনরায় আয়োজনের তারিখ ঘোষণা করা হয়েছে। মারলিন উচ্চবিদ্যালয় ফেসবুক পোস্টে বলেছে, আগামী জুনে স্নাতক শেষে উৎসবটির তারিখ ঘোষণা করা হবে। তবে এর আগে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষাকার্যক্রমের ফল ভালো করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি বলেছে, শিক্ষার্থীদের সফলতা ও একাডেমিক প্রত্যাশা পূরণে একটি বড় প্রচেষ্টার অংশ মারলিন ইনডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট–এর এ কার্যক্রম। তারা আরও বলে, এই ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় যাবতীয় দরকারি জিনিস ও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এ প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের নতুন তারিখ দিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডেরিল হেনসন এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীদের সফলতা অর্জনে আমাদের প্রতিশ্রুতির প্রতি আমরা অবিচল। আমরা বিশ্বাস করি, মারলিনের প্রত্যেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং তারা সেটা করবেই। আমরা শিক্ষার্থীদের ওপর উচ্চাকাঙ্ক্ষা চাপিয়ে দিই না, আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা আশা করি, আমাদের এই শিক্ষার্থীরা টেক্সাসের অন্যান্য শিক্ষার্থীর মতো একই উচ্চমান বজায় রাখবে।’

২৪ মে বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের একটি সভা হয়। অধ্যক্ষ হেনসন সভায় বলেন, টেক্সাসে গ্র্যাজুয়েশনের কিছু নিয়মনীতি আছে। এটা কোনো নৃত্যমঞ্চ নয়। এটা বিদ্যালয়ের স্নাতক শেষের উৎসব।

প্রধান শিক্ষা কর্মকর্তা নিকিশা অ্যাডওয়ার্ড এক বিবৃতিতে বলেন, ‘অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নানা উদ্যোগ নিয়েছে। যেমন সপ্তাহে বেশি বেশি ক্লাসসহ নানা উদ্যোগ। শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার সময়ে শিক্ষার্থীদের আরও বেশি করে পড়ায় মনোযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে। উপস্থিতি বাড়ানোর প্রতিও আমরা নজর দিচ্ছি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত