আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফিলাডেলফিয়া শহরে র‍্যালির মাধ্যমে প্রচারণা শুরু বাইডেনের

ফিলাডেলফিয়া শহরে র‍্যালির মাধ্যমে প্রচারণা শুরু বাইডেনের

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফিলাডেলফিয়া শহরে রাজনৈতিক র‍্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ রাজনৈতিক জোটকে সামনে আনা ও শ্বেতাঙ্গ শ্রমিকদের সমর্থন অর্জনের উদ্দেশ্যে তিনি শনিবারের (১৭ জুন) প্রচার চালিয়েছেন।

অনুষ্ঠানটির আয়োজক ছিলো আমেরিকান অর্গানাইজেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও), যার সদস্য প্রায় ১ কোটি ২৫ লাখ শ্রমিক। চলতি সপ্তাহে বাইডেন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ২ হাজার শ্রমিককে উদ্দেশ করে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম, থেকেছি। আপনারাও আমার পাশে থেকেছেন।’

ট্রেড ইউনিয়ন শ্রমিকদের এমন সমর্থন নির্বাচনে ‘বিশাল’ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাইডেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে শ্রমিকদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বর্তমানে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট।

প্রশাসনের মোটামুটি ভালো সময়ে প্রচার শুরু করলেন বাইডেন। গত মাস থেকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, চলতি মাসে ঋণ সীমা বাড়ানোর চুক্তি কংগ্রেসের অনুমোদন পেয়েছে, কমেছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামও।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দল থেকে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বাইডেন। ২০২০ সালের নির্বাচনি প্রচারও তিনি শুরু করেছিলেন ফিলাডেলফিয়া ও পেনসিলভেনিয়া শহর থেকেই। ২০১৬ সালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন পেলেও ২০২০ সালে পাল্টে যায় সে চিত্র।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত