আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটনের অ্যাডামস মর্গ্যান শহররে ইঁদুর ঠেকাতে কুকুর-বিড়াল নিয়োগ

ওয়াশিংটনের অ্যাডামস মর্গ্যান শহররে ইঁদুর ঠেকাতে কুকুর-বিড়াল নিয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

হ্যামিলনের বাঁশিওয়ালা নন। ইঁদুর উপদ্রব থেকে বাঁচতে কুকুর-বিড়াল নিয়োগ করছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অ্যাডামস মর্গ্যান শহর। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের এ প্রতিবেশী তল্লাটের অলিগলি, আনাচে-কানাচে এখন ইঁদুরের উৎপাত। নাইট ক্লাব আর রেস্তোরাঁর উচ্ছিষ্টের লোভে একেবারে রাস্তায় উঠে আসছে ইঁদুরের পাল। ঢুকে পড়ছে ঘরের ভেতর। কামড়াচ্ছেও বাসিন্দাদের। ডাস্টবিন আর নর্দমা থেকে টেনে বের করছে নোংরা। ‘রাজভোগ’ বিলাসী এসব ইদুরগুলোর কীর্তিকলাপে দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের। এর থেকে বাঁচতে দিনে প্রায় ১৩-১৪ হাজার ফোন পাচ্ছেন সিটি হটলাইনের কর্মীরা।

ইঁদুরের দৌরাত্ম্য থেকে বাঁচতে শেষ পর্যন্ত অন্য পথ বেছে নিয়েছে ওয়াশিংটন প্রশাসন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং বিড়ালদের পথে নামানো হয়েছে। আর কাজে যোগ দিয়েই ইঁদুর-নিধন যজ্ঞে নেমে পড়েছে তারা। এই অভিযানকে বলা হচ্ছে ‘র‌্যাটিং’।

বোমানি নামে র‌্যাটিং বাহিনীর এক সদস্য জানিয়েছেন, ইঁদুরগুলো এতটাই বেপরোয়া যে হিংস্র কুকুর দেখেও তারা পালিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না। এভাবেই নাকি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসছে ইঁদুরের উৎপাত। একটি র‌্যাটার কুকুর নাকি ৩ ঘণ্টার মধ্যেই অন্তত ৩০টি ইঁদুরকে হত্যা করেছে। বসে নেই বেড়ালরাও। সব মিলিয়ে শহরে নাকি রাতারাতি ইঁদুরের দৌরাত্ম্য অনেকখানি কমে গেছে।

এক ইঁদুর-বিশেষজ্ঞ জানিয়েছেন, এককালে পেস্ট কন্ট্রোলের কাজেও ব্যবহার করা হতো শিকারি কুকুর-বিড়ালদের। ইঁদুর মারার ক্ষেত্রে বিষ প্রয়োগের থেকেও এই পদ্ধতি বেশি কার্যকর।

বিষ প্রয়োগের ফলে ইঁদুরের মৃত্যু হলে সেই মৃতদেহ যখন অন্য প্রাণী খায়, তখন তাদের ক্ষতির আশঙ্কা থাকে। আবার ফাঁদ পাতলে ইঁদুর ধরা পড়তে দিনের পর দিন কেটে যায়। তাই ইঁদুরের দৌরাত্ম্য সামাল দিতে র‌্যাটার বাহিনীর সাহায্য নেওয়াই বেশি উপযুক্ত। যুক্তরাষ্ট্রে দিন দিন ইঁদুরের সংখ্যা বাড়ছে। বিশ্ব মোড়ল এই রাষ্ট্রটির বেশ কয়েকটি শহরই এমন অতিষ্ঠ হয়ে উঠছে ইঁদুরের অত্যাচারে। তারমধ্যে অন্যতম হলে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে র‌্যাটিস্ট শহরের শীর্ষ পাঁচটি তালিকায় স্থান করে নিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত