আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশ এর সিআরপি’র জন্য ওয়াশিংটন ডিসিতে তহবিল সংগ্রহ অনুষ্ঠিত

বাংলাদেশ এর সিআরপি’র জন্য ওয়াশিংটন ডিসিতে তহবিল সংগ্রহ অনুষ্ঠিত

দাতব্য সেবার কোনো রং বা সীমাবদ্ধতা নেই! আর এ তত্ত্বকে হৃদয়ে ধারণ করে সেই সুদুর ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের হতদরিদ্র পঙ্গু মানুষের জন্য অসামান্য মানবিক সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন ড. ভ্যালোরী! তাঁর এই মানবিক সেবায় আমরা মুগ্ধ, কৃতজ্ঞ। ড. ভ্যালোরির মতো আমরাও নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসতে পারি।

২৪ জুন সন্ধ্যায় বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ মানুষের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসনের জন্য কর্মরত ‘সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড বা সিআরপি’র মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা দানের লক্ষ্য আয়োজিত এক “তহবিল সংগ্রহ ডিনার”-এ বক্তাগণ এসব কথা বলেন।

ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ডিসি (বাগডিসি) আয়োজিত ঐ অনুষ্ঠানে সিআরপি’র প্রতিষ্ঠাতা পরিচালক ড. ভ্যালোরি টেলর প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে অনুষ্ঠিত এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তা এন্থনী পিউস গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আহমেদ, কমিউনিটির পরিচিত মুখ জ্যেষ্ঠ ওয়াহেদ হোসেইনী এবং মাযহারুল হক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্সঅ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, এটর্নী রুবিনা ওয়াদওয়া, বাগডিসির প্রেসিডেন্ট রোকসানা পারভীন এবং সাধারণ সম্পাদক কচি খান প্রমুখ।

বক্তাগণ বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ অসহায় মানুষের সেবায় সিআরপি'র কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি মানব সেবায় আজীবন অসামান্য অবদানের জন্য ড. ভেলরির প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সিআরপি'র কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাটর্নী মোহাম্মদ আলমগীর বলেন, অন্যসব সাধারণ মানুষের মত বাংলাদেশের পঙ্গু ও দুঃস্থ মানুষের ভালভাবে বেঁচে থাকার নতুন আশা জাগিয়ে তোলার লক্ষ্যে সিআরপি’র কার্যক্রমকে আরো বেগবান করতেই এই “তহবিল সংগ্রহ” এর আয়োজন করা হয়েছে।

তিনি জানান, বাগডিসি গত ২০১৬ সাল থেকে এ ধরণের "তহবিল সংগ্রহ ডিনার"-এর আয়োজন করে আসছে। তিনি বাগডিসি এই মহতী উদ্যোগে অংশীদার হতে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে শুরুতে ভারতের প্রখ্যাত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য সিআরপি শারীরিক, মানসিক, সামাজিক, আবেগজনিত ও আর্থিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে চিকিৎসা ও পুনর্বাসনসহ অন্যান্য সেবা দিয়ে থাকে। বাংলাদেশে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় পঙ্গু লোকদের জন্য সেবা সম্প্রসারণে দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র গড়ে তুলেছে। সেই সাথে পঙ্গুত্বের বিষয় ও পঙ্গু মেয়ে ও নারীদের ক্ষমতায়নের উপর কমিউনিটিভিত্তিক সেবা, প্রচারণা এবং নেটওয়ার্কিং মাধ্যমে পঙ্গু জনগোষ্ঠীর ক্ষমতায়নকে তুলে ধরে। সিআরপি জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতাও গড়ে তুলছে।

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত