আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

লাতিন আমেরিকা অঞ্চলের দেশ ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপের একটি চ্যাট গ্রুপে পুলিশ জানায়, মাদক কারবারিদের দুটি গ্রুপের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ইকুয়েডরে মাদকের কারবার ঘিরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সাম্প্রতিককালে বেশ বেড়ে গেছে।

এর আগে গত সোমবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াইয়াকুইলে এ ধরনের আরেকটি গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছিল। তার আগে গত ৪ জুন একই শহরের একটি বাড়িতে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়।

বিশ্বে সবচেয়ে বেশি কোকেন যে দুটি দেশে উৎপাদন হয় সেই কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি স্থানে অবস্থিত ইকুয়েডরে চলতি বছর এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ১০০ টন মাদক জব্দ করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে সবমিলিয়ে ২০০ টনের বেশি মাদক জব্দ করা হয়। এর আগে ২০২১ সালে ইকুয়েডরে রেকর্ড ২১০ টন মাদক জব্দ করা হয়েছিল।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত