আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লটারি কিনে কোটি টাকার মালিক মিশিগানের এক যুবক

লটারি কিনে কোটি টাকার মালিক মিশিগানের এক যুবক

ছবি: এলএবাংলাটাইমস

বন্ধুর চাপে পড়ে শ্যাভেজ ৮২ টাকা দিয়ে এই লটারির টিকিট কিনেছিলেন। লটারি থেকে টাকা জিতবেন এই কথা স্বপ্নেও কল্পনা করেননি। আর সেই কারণেই লটারি কেনার বিষয়টি তার মাথা থেকে বেরিয়ে যায়।

প্রায় এক মাস ধরে ‘টাকার খনি’র ওপর বসেছিলেন। এক মাস পর টনক নড়তে কোটি কোটি টাকার মালিক হলেন মিশিগানের এক যুবক। ওই যুবকের নাম ইয়ান্ডিয়েল ক্রুজ-শ্যাভেজ। তার বাড়ি মিশাগানের ওয়াইমিং এলাকায়।

প্রায় এক মাস আগে একটি লটারির টিকিট কিনেছিলেন শ্যাভেজ। কিন্তু কাজের চাপে তিনি সেই লটারির টিকিটের কথা বেমালুম ভুলে যান। সেই লটারির টিকিট পড়েছিল তার টাকা রাখার ব্যাগের এক কোণে।

প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখতেন শ্যাভেজ। এক মাস সেই অবস্থায় থেকে টিকিটের অবস্থা আরও খারাপ হয়েছিল। দুমড়ে মুচড়ে গিয়েছিল টিকিটটি।

৩০ মে শ্যাভেজের কেনা লটারির ফলাফল বেরিয়েছিল। সেখানে দেখা যায় তার কেনা টিকিট প্রথম পুরস্কার জিতেছে।

শ্যাভেজের কেনা টিকিটের পুরস্কারমূল্য ছিল ১ কোটি ৬৪ লাখ টাকা। কিন্তু তিনি যে এত টাকা লটারিতে জিতেছেন তা সম্পর্কে কোনও ধারণাই ছিল না তার। অবশেষে এক মাস পর সেই টাকা হাতে পেলেন তিনি।

টিকিট কেনার বিষয়ে বেমালুম ভুলে যাওয়ার পর কী ভাবে সেই টাকা হাতে পেলেন শ্যাভেজ!

শ্যাভেজ জানিয়েছেন, সম্প্রতি এক দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি লটারির দোকানে তার চোখ পড়ে। এর পরই তার নিজের কেনা টিকিটের কথা মনে পড়ে যায়।

শ্যাভেজ সঙ্গে সঙ্গে ছুটে যান লটারির দোকানে। খোঁজখবর করে জানতে পারেন, তার সেই লটারি দেড় কোটিরও বেশি টাকার পুরস্কার জিতেছে।

অত টাকা জিতেছেন শুনে শ্যাভেজ নিজের কানকে বিশ্বাস করতে পারেননি। লটারির দোকানের মালিক তাকে অনলাইনে নম্বর দেখানোর পর তিনি আনন্দে আত্মহারা হয়ে যান।

শ্যাভেজের কথায়, 'আমি দোকানের মালিককে টিকিটটি দেখিয়ে জিজ্ঞাসা করি। আমাকে বিজয়ী নম্বরগুলো অনলাইনে দেখনো হয়। তখন আমি বুঝলাম যে আমি জ্যাকপট জিতেছি। যদিও প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি'।

শ্যাভেজ আরও বলেন, 'যখন দেখলাম যে সত্যি সত্যিই প্রচুর টাকার মালিক হয়ে গেছি, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। উত্তেজনার বশে পরিবারের সবাইকে ফোন করে সুসংবাদ শুনিয়েছিলাম'।

শ্যাভেজ সংবাদমাধ্যমে জানান, তিনি এমন সময়ে লটারি জিতেছেন, যখন তার টাকার সব থেকে বেশি দরকার। এই লটারি তার এবং তার পরিবারের জন্য ‘আশীর্বাদ’ বলেও মন্তব্য করেন শ্যাভেজ।

লটারি থেকে জেতা টাকার একাংশ বাড়ি তৈরির কাজে লাগাবেন বলে জানিয়েছেন শ্যাভেজ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত