আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চেচনিয়ায় রুশ সাংবাদিকের ওপর হামলা, নিন্দা যুক্তরাষ্ট্রের

চেচনিয়ায় রুশ সাংবাদিকের ওপর হামলা, নিন্দা যুক্তরাষ্ট্রের

চেচনিয়ার রাশিয়ান অঞ্চলে মুখোশধারীদের হামলার শিকার হয়েছেন প্রখ্যাত রুশ সাংবাদিক ইয়েলেনা মিলাশিনা ও তার সঙ্গে থাকা আইনজীবী। হামলায় মিলাশিনার আঙুল ভেঙে গেছে এবং তার সঙ্গে থাকা আইনজীবীও মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন সরকার এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে এবং ন্যায়বিচার পাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এক বিবৃতিতে সাংবাদিক অধিকার গোষ্ঠী জানায়, মঙ্গলবার রাশিয়ার নোভায়া গেজেটা পত্রিকার সুপরিচিত সাংবাদিক ইয়েলেনা মিলাশিনা স্থানীয় বিমানবন্দর থেকে আলেকজান্ডার নেমভ নামে একজন আইনজীবীর সঙ্গে চেচেনের রাজধানী গ্রোজনিতে যাচ্ছিলেন।

সেই সময় চেচনিয়ার রাশিয়ান অঞ্চলে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়। হামলায় তারা দুজনই গুরুতর আহত হন। রাশিয়ায় আদালতের শুনানিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা। বর্তমানে তারা গ্রোজনির হাসপাতালে চিকিৎসাধীন। টেলিগ্রামে এক বিবৃতিতে মানবাধিকার গ্রুপ মেমোরিয়াল জানায়, হামলাকারীরা মিলাশিনার চুল ফেলে দেয়, তার বেশ কয়েকটি আঙুল ভেঙে দেয় এবং তার মুখ ও মাথায় রঙ মাখিয়ে দেয়। এ হামলায় বেশ কয়েকবার জ্ঞান হারান মিলাশিনা।

গত বছর নোবেলে শান্তি বিজয়ী দিমিত্রি মুরাতোভের নেতৃত্বে নোভায়া গেজেটার মিডিয়া লাইসেন্স কেড়ে নেয় এক রাশিয়ান আদালত। তখন রাশিয়ার আদালতের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন মুরাতোভ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত