আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বন্দুক হামলায় মৃত্যুর নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

বন্দুক হামলায় মৃত্যুর নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

এলএবাংলাটাইমস

বছরের অর্ধেক বা ছয় মাসের হিসেবে ২০২৩ সালে বন্দুক হামলায় নিহতের নতুন রেকর্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের জানুয়ারি থেকে জুন— ছয় মাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলার শিকার হয়ে যত মানুষ নিহত হয়েছেন— দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে এত নিহতের ঘটনা ঘটেনি।

নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন মোট ১৪০ জন।  

ডাটাবেজটির তথ্য অনুযায়ী, আগের বছর ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ছিল ২৭ জন। মাত্র এক বছরের মধ্যে নিহতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি।  

এই নিহতদের সবাই ‘নির্বিচারে হত্যার’ (ম্যাস কিলিং) শিকার। যুক্তরাষ্ট্রের প্রচলিত পরিভাষায় কোনো এক ব্যক্তির বন্দুক হামলায় যদি একই সময়ে কোনো নির্দিষ্ট স্থানে ৪ জন বা তার চেয়ে বেশিসংখ্যক মানুষ নিহত হন, সেক্ষেত্রে সেই হত্যাকাণ্ডকে নির্বিচার হত্যা বলা হয়।

নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস অ্যালেন ফক্স চলতি বছরের পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বন্দুক হামলা যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘস্থায়ী সমস্যা এবং যত দিন যাচ্ছে— সেটি আরও তীব্র রূপ নিচ্ছে। কয়েক বছর আগেও বন্দুক হামলায় প্রতি বছর নিহতের সংখ্যা ছিল বড়জোর দুই থেকে তিন ডজনের মধ্যে ওঠানামা করত।’

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিহার হত্যাকাণ্ডের সংখ্যা। এমনকি চলতি বছরের ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দেশে বন্দুক হামলার সংখ্যাগত উল্লম্ফণে বেশ কয়েক বার উদ্বেগ জানিয়েছেন। তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা পার্লামেন্টে প্রচলিত অস্ত্র ক্রয়,সংরক্ষণ ও ব্যবহার বিষয়ক আইনের সংস্কার চেয়ে একাধিকবার বিলও উপস্থাপন করেছেন; কিন্তু বিরোধী দল রিপাবলিকান পার্টির আপত্তির কারণে পাস হয়নি সেসব বিল। 

নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে, যুক্তরাষ্ট্রের এখন ‘সবার জন্য বন্দুক’ নীতি চলছে এবং এই নীতি চলতে থাকলে সামনের দিনগুলোতে বন্দুক সহিংসতা আরও ভয়াবহ রূপ নেবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত