আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১৭৫ বছর সাজাপ্রাপ্ত চিকিৎসককে কারাগারে ছুরিকাঘাত

১৭৫ বছর সাজাপ্রাপ্ত চিকিৎসককে কারাগারে ছুরিকাঘাত

এলএবাংলাটাইমস

ল্যারি নাসার—যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক। দেশটির তরুণ নারী খেলোয়াড়দের (জিমন্যাস্ট) যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন তিনি। বন্দীজীবনে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ল্যারি। কেননা, কারাগারে অন্যান্য বন্দীরা তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেছেন। হাসপাতালে ভর্তি হতে হলেও এখন শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তিনি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউএস পেনিটেনশিয়ারি কোলম্যান কারাগারে। এখানেই বন্দী ছিলেন ল্যারি।

দেশটির ফেডারেল ব্যুরো অব প্রিজনস জানিয়েছে, ওই বিকেলে সেখানকার একজন বন্দীকে লাঞ্ছিত করা হয়। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের মুখপাত্র বেনজামিন ও’কোনে এক বিবৃতিতে বলেন, আহত ওই বন্দীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এ ঘটনা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইকে জানিয়েছে কর্তৃপক্ষ। কারাগারে অভন্তরীণ তদন্ত শুরু হয়েছে। বেনজামিন জানান, এ সময় অন্য কোনো বন্দী কিংবা কারারক্ষী আহত হননি।

২০১৮ সালে সাজা পান ল্যারি। তখন থেকে কারাগারেই আছেন। কারা অভ্যন্তরে তাঁকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ঘাড়ে, পিঠে ও বুকে আঘাত পেয়েছেন বলে সিএনএনকে জানান যুক্তরাষ্ট্রের লোকাল কারেকশন অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট জো রোজাস।

যুক্তরাষ্ট্রের ১৬০ জন তরুণ নারী খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়া ল্যারিকে সব মিলিয়ে ১৭৫ বছরের বেশি সময়ের কারাদণ্ড দিয়েছেন আদালত। ল্যারির কাছে হয়রানির শিকার হওয়া জিমন্যাস্টদের মধ্যে অলিম্পিকজয়ী সিমোনে বাইলস, অ্যালি রাইসমান, ম্যাককেইলা ম্যারোনি রয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত